
সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে নানা কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, হল প্রভোস্ট, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ানসহ অন্যান্য কর্মকর্তারা।
দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানের বিশেষ বাণী প্রচার করা হয়। দেশের শান্তি, অগ্রগতি ও সশস্ত্র বাহিনীর উন্নতি কামনায় বাউয়েট কেন্দ্রীয় মসজিদে জুম'আর পর বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সন্ধ্যায় ক্যাম্পাসে আলোকসজ্জা এবং আবাসিক হল, ফ্যাকাল্টি ও অফিসার্স মেসে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
এ ছাড়া সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ উপলক্ষে বাউয়েটের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা বগুড়া সেনানিবাসে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.