পঞ্চগড়ে বিজিবির সুবর্ণজয়ন্তী উদযাপন; চলতি বছরে ১ কোটি ৭৯ লাখ টাকার চোরাচালান পণ্য আটক
- আপডেট সময় : ০৩:৫৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ২১৪ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে বিজিবির সুবর্ণজয়ন্তী উদযাপন; চলতি বছরে ১ কোটি ৭৯ লাখ টাকার চোরাচালান পণ্য আটক
১৮ ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতিভোজ; সীমান্ত নিরাপত্তায় উল্লেখযোগ্য সাফল্যের কথা জানালেন অধিনায়ক
বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫০ বছর পূর্তি এবং পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১ নভেম্বর) দুপুরে ব্যাটালিয়ন মাঠ প্রাঙ্গণে প্রীতিভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক, উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি জি+। বিশেষ অতিথি ছিলেন সেক্টর কমান্ডার, ঠাকুরগাঁও সেক্টরের উপমহাপরিচালক কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া, বিজিবিএম, পিএসসি।
এ ছাড়া উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানে ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ব্যাটালিয়নের আওতাধীন ১৩৫.৫৯১ কিলোমিটার সীমান্ত এলাকাজুড়ে ১৯টি বিওপি এবং ১টি আইসিপির মাধ্যমে দায়িত্ব পালন করা হচ্ছে। চলতি বছরে এসব বিওপি ও আইসিপি ১ কোটি ৭৯ লাখ টাকার চোরাচালান পণ্য আটক করেছে এবং বিশেষ অভিযানে ১৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতায় ‘চ্যাম্পিয়ন’ এবং ভলিবল প্রতিযোগিতায় ‘রানার্স আপ’ হয়েছে ১৮ ব্যাটালিয়ন। সীমান্তের পরিস্থিতি, সমস্যা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বিজিবি ভবিষ্যতেও আন্তরিকভাবে কাজ করে যাবে বলেও উল্লেখ করেন তিনি।
পরে কেক কেটে সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠান শেষ করা হয় এবং অতিথিদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।




















