ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে উত্তাল রাজশাহী, রেল যোগাযোগ বন্ধ ঝিনাইগাতীর লুবনা গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার পঞ্চগড়ে ৩৩ বেকার যুবককে বিজিবির বৈদ্যুতিক ওয়্যারিং প্রশিক্ষণ আটোয়ারী সেটেলমেন্ট অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, হয়রানির শিকার জমির মালিকরা সংস্কারের অভাবে বেহাল রুহিয়ার গুরুত্বপূর্ণ সড়ক, ঝুঁকিতে কালভার্ট শেরপুর জেলা যুবদলের সভাপতি আতা, সম্পাদক শওকত ঝিনাইগাতীতে নিহত নারায়ন কোচের পরিবারকে দুধাল গাভী উপহার ভেড়ামারায় অপহরণের পর ধ/র্ষ/ণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন তরুণীর মৃ/ত্যু মোহনপুরে মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‌্যালি ও লিফলেট বিতরণ রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ব্লাড কেয়ার ফাউন্ডেশনের মাসব্যাপী কর্মসূচি

রাজশাহী নগরীকে শান্তিপূর্ণ শহর হিসেবে গড়ে তুলতে চাই: আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমান

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৩:৪৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী নগরীকে শান্তিপূর্ণ শহর হিসেবে গড়ে তুলতে চাই: আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমান

নিরাপত্তা ও সুষ্ঠু পুলিশিং ব্যবস্থার অঙ্গীকার—সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নতুন কমিশনার

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নবনিযুক্ত কমিশনার ড. মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, “নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তার সবই করা হবে। সবার সহযোগিতায় রাজশাহীকে একটি সুন্দর ও শান্তিপূর্ণ মহানগরী হিসেবে গড়ে তুলতে চাই।”

রোববার (৩০ নভেম্বর) দুপুরে রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে সকালে আরএমপির ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে তিনি পরিচিত হন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, চুরি-ছিনতাইসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে বিভিন্ন পরামর্শ দেন। পুলিশ কমিশনার মনোযোগ দিয়ে সেসব বক্তব্য শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) নাজমুল হক, উপকমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী নগরীকে শান্তিপূর্ণ শহর হিসেবে গড়ে তুলতে চাই: আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমান

আপডেট সময় : ০৩:৪৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫