ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

“গুজবে কান না দিয়ে ডিএম জিয়ার পক্ষে ঐক্যবদ্ধ থাকুন”—বাগমারায় দুলুর আহ্বান

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৩:৪৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ২৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“গুজবে কান না দিয়ে ডিএম জিয়ার পক্ষে ঐক্যবদ্ধ থাকুন”—বাগমারায় দুলুর আহ্বান

বিএনপি নেতাদের উপস্থিতিতে জনসভায় গণজোয়ার—প্রার্থী পরিবর্তনের গুজব উড়িয়ে ঐক্যের বার্তা

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কোনো গুজবে কান না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়ার ধানের শীষের পক্ষে মাঠে থাকতে হবে। তিনি বলেন, “আপনারা ঐক্যবদ্ধ থাকলে ডিএম জিয়ার বিজয় কেউ ঠেকাতে পারবে না। আজকের এই জনসভায় যেভাবে জনস্রোত হয়েছে, তা-ই তার প্রমাণ।”

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে হামিরকুৎসা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু। তিনি আরও জানান, তৃণমূলে যাচাই-বাছাই করে সর্বাধিক যোগ্য ও জনপ্রিয় নেতাকেই বিএনপি এ আসনে প্রার্থী করেছে। “সুতরাং এই আসনে প্রার্থী পরিবর্তনের কোনো সুযোগ নেই। সব দ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে।”

বিএনপির প্রবীণ নেতা অধ্যাপক আব্দুল ওয়াহেদ, ঝিকরা ইউপির চেয়ারম্যান মরু হামিদসহ দলীয় একাধিক জনপ্রিয় নেতাকে হত্যা করা হয়েছে উল্লেখ করে দুলু বলেন, “কারা হত্যা করেছে তা এলাকাবাসী জানে। আমরা সরকারে থাকাকালে প্রতিবাদ করেছিলাম, আর সেই প্রতিবাদের কারণেই আমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়। আজ সেই অভিযোগগুলোই মিথ্যা প্রমাণিত হয়েছে; অন্যায়কারীদের বিরুদ্ধেই আইন এখন ব্যবস্থা নিচ্ছে।”

জনসভায় প্রধান বক্তা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ বলেন, “ডিএম জিয়া আপনাদের কতটা জনপ্রিয়—আজকের এই জনস্রোতই তার প্রমাণ। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাগমারায় গণজোয়ার সৃষ্টি করেছে। আপনারা ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।”

বিএনপির মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া বলেন, “আপনাদের ভালোবাসা আমাকে ঋণী করেছে। আজকের এই জনসভায় যেভাবে আপনারা উপস্থিত হয়েছেন, তা আমাকে আরও অনুপ্রাণিত করেছে। আপনাদের সঙ্গে নিয়ে বিজয়ী হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে এই আসনের বিজয় উপহার দেব ইনশাল্লাহ।”

সভায় সভাপতিত্ব করেন হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল উদ্দিন। সঞ্চালনা করেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবু নঈম শামসুর রহমান মিন্টু।
এছাড়াও বক্তব্য দেন—ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম সমাপ্ত, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী, জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম, বড়বিহানলী ইউপির চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন এবং রাজশাহী জর্জ কোর্টের এপিপি অ্যাডভোকেট নাসির উদ্দীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

“গুজবে কান না দিয়ে ডিএম জিয়ার পক্ষে ঐক্যবদ্ধ থাকুন”—বাগমারায় দুলুর আহ্বান

আপডেট সময় : ০৩:৪৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫