ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ লালপুরে ২০ ইয়াবাসহ যুবক আটক, আগেও মাদক মামলায় অভিযুক্ত নারী কণ্ঠে প্রতারণা, পরে প্রবাসীর বন্ধু সেজে টাকা দাবি; লালপুরে আটক ৩ নাটোরে খেজুরগাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের হুলে বৃদ্ধার মৃত্যু

রাজশাহীতে ‘অপারেশন ফার্স্ট লাইট’-এর তৃতীয় ধাপ

এম এম মামুন, রাজশাহীঃ
  • আপডেট সময় : ০১:৩১:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ১৯৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ‘অপারেশন ফার্স্ট লাইট’-এর তৃতীয় ধাপ

নাটোর–পাবনা অঞ্চলে অভিযানে গ্রেপ্তার ৭২, উদ্ধার অস্ত্র-মাদক; নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট’-এর তৃতীয় ধাপে মোট ৭২ জন চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি ও অস্ত্রধারীর সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অভিযানে দেশি-বিদেশি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

ডিআইজি জানান, শুক্রবার দিন-রাতব্যাপী নাটোরের নলডাঙ্গা ও সিংড়া এবং পাবনার ঈশ্বরদী এলাকায় ব্যাপক অভিযান চালানো হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করাই ছিল এ অভিযানের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, “রাজশাহী রেঞ্জ পুলিশের উদ্যোগে পরিচালিত এই অভিযানে তিন জেলার পুলিশ, ডিবি, ও বিশেষ শাখার সদস্যরা একসঙ্গে অংশ নেন।”

ডিআইজির ভাষ্য অনুযায়ী, এ অভিযানের লক্ষ্য শুধু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা নয়, বরং দীর্ঘদিনের সন্ত্রাস কর্মকাণ্ড, মাদক পাচার, অস্ত্র ব্যবসা ও চাঁদাবাজি দমন করাও এর অন্যতম উদ্দেশ্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অপারেশন ফার্স্ট লাইটের তিনটি ধাপই সম্পন্ন হলেও অভিযান শেষ নয়। বিশেষ করে চরাঞ্চলসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। ডিআইজি বলেন, “অপারেশন ফার্স্ট লাইট নিরাপত্তার একটি শক্ত ভিত্তি তৈরি করেছে, যা সামনে আরও জোরদার হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ‘অপারেশন ফার্স্ট লাইট’-এর তৃতীয় ধাপ

আপডেট সময় : ০১:৩১:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫