ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ লালপুরে ২০ ইয়াবাসহ যুবক আটক, আগেও মাদক মামলায় অভিযুক্ত নারী কণ্ঠে প্রতারণা, পরে প্রবাসীর বন্ধু সেজে টাকা দাবি; লালপুরে আটক ৩ নাটোরে খেজুরগাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের হুলে বৃদ্ধার মৃত্যু

সচেতন ভোটই দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে: নাটোর–১ এ জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট সময় : ০২:৫৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ২৭৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সচেতন ভোটই দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে: নাটোর–১ এ জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ

বাগাতিপাড়ায় মহিলা বিভাগের নির্বাচনী সমাবেশে নারীর ভূমিকা ও দায়িত্বশীল ভোটের গুরুত্ব তুলে ধরেন তিনি

মাত্র একটি সচেতন ভোটই দেশ ও সমাজের বর্তমান প্রেক্ষাপট বদলে দিয়ে কল্যাণ বয়ে আনতে পারে উল্লেখ করে নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সঠিক প্রার্থীকে বেছে নিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার সকাল ১০টায় বাগাতিপাড়ার তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগাতিপাড়া ইউনিয়ন শাখার সভানেত্রী শাহানাজ জান্নাত।

সমাবেশে প্রধান আলোচক ছিলেন জেলা সেক্রেটারি (মহিলা বিভাগ) শাহনাজ শেলী এবং বিশেষ অতিথি ছিলেন জামায়াত বাগাতিপাড়া উপজেলা আমির মাওলানা এ কে এম আফজাল হোসেন।

নারী সমাজের ভূমিকা তুলে ধরে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “নারী সমাজ দেশের উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার মূল চালিকাশক্তি। নৈতিক সমাজ গঠনে শিক্ষিত ও সচেতন নারীর বিকল্প নেই।”
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে নারীদের অংশগ্রহণ দ্রুত বাড়ছে, যা গণতন্ত্রকে শক্তিশালী করছে। আগামী নির্বাচনে দায়িত্বশীল নারী ভোটারদের অংশগ্রহণ সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

নারী ভোটারদের উদ্দেশে আবুল কালাম আজাদ বলেন,
“একটি সচেতন ভোটই দেশ ও সমাজের ভবিষ্যৎ বদলে দিতে পারে। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য সঠিক প্রার্থীকে ভোট দিন।”

সমাবেশে বক্তারা নারীর ক্ষমতায়ন, সামাজিক ভূমিকা, সচেতন ভোট প্রদানসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। শেষে উপস্থিত নারী ভোটারদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। প্রায় তিন শতাধিক নারীর অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সচেতন ভোটই দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে: নাটোর–১ এ জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ

আপডেট সময় : ০২:৫৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫