ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স পুঠিয়ায় হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখার উদ্বোধন ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন রাণীনগরে গণছিনতাই: দুইজন গ্রেপ্তার, হাসুয়া-মোবাইল-টাকা উদ্ধার রাণীনগরে ‘ভুয়া কাজী’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন, পাল্টা দাবি মোজাফ্ফরের নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সং:/র্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত শ্রীবরদীতে নি/খোঁজ যুবকের ম/রদেহ পুকুরে, সঙ্গী যুবক আটক

পঞ্চগড়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষের হামলা–ভাংচুর, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড় :
  • আপডেট সময় : ০৫:৫৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ২৩০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষের হামলা–ভাংচুর, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

নিষেধাজ্ঞা সত্ত্বেও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ; থানায় জিডি করেছেন জমির মালিক

পঞ্চগড়ে আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিপক্ষের হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। এর ফলে ভোগদখলীয় জমিতে বসবাস করা এক বর্গাচাষীর পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। হামলা ঠেকাতে জমির মালিক আব্দুল কাদের পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ঘটনাটি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের দালালপাড়া গ্রামে। গত দুই দিন ধরে বর্গাচাষী ময়নুল হকের বাড়িতে হামলা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্র ও জিডি সূত্রে জানা যায়, দালালপাড়া গ্রামের আব্দুল কাদেরের ১৩ শতক ভোগদখলীয় জমি নিয়ে আইনুল হকদের সঙ্গে মামলা চলমান। ওই জমিতে বর্গাচাষী ময়নুল হকের জন্য বাড়ি নির্মাণ করে দেন আব্দুল কাদের। কিন্তু প্রতিনিয়ত হুমকি ও বাধার কারণে তিনি গত ১৭ সেপ্টেম্বর আইনুল হক, তার ছেলে মেহেদী হাসান জয়নুল, স্ত্রী নাজিমা আক্তার ও পুত্রবধূ কাজল রেখার বিরুদ্ধে আদালতে নিষেধাজ্ঞা আবেদন করেন। আদালত চলতি নভেম্বর মাসে নিষেধাজ্ঞা জারি করেন।

আদালতের আদেশে উল্লেখ ছিল—সিভিল মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদীরা নালিশী জমিতে প্রবেশ, ভাঙচুর, আকৃতি পরিবর্তন বা বর্গাচাষীর বসতবাড়িতে কোনো বাধা সৃষ্টি করতে পারবেন না।

কিন্তু অভিযোগ অনুযায়ী, গত দু’দিন ধরে মেহেদী হাসান জয়নুল ও তার পরিবারের সদস্যরা বর্গাচাষী ময়নুলকে গালিগালাজ ও হুমকি দিতে থাকেন। এরপর ময়নুলের বাড়িতে হামলা চালিয়ে বসতঘরের টিনের বেড়া ও ঘরের অংশ ভাঙচুর করেন। এতে তিনি ও তাঁর পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাধ্য হয়ে ২৫ নভেম্বর পঞ্চগড় সদর থানায় জিডি করেছেন তিনি।

অভিযুক্ত নাজিমা আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, “আদালতের নিষেধাজ্ঞা আছে, সেটা ঠিক; তবে আমরা আপিল করেছি। বার বার আমাদের বাঁশ কেটে নেয় ময়নুল। এজন্য সামান্য কথা-কাটাকাটি হয়েছে, কিন্তু কোনো হামলা হয়নি।”

জমির মালিক আব্দুল কাদের বলেন, “আদালতের আদেশ অমান্য করে আমার বর্গাচাষীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হচ্ছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে থানায় জিডি করেছি।”

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, “হামলার ঘটনা উল্লেখ করে আব্দুল কাদের সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষের হামলা–ভাংচুর, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

আপডেট সময় : ০৫:৫৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫