ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ লালপুরে ২০ ইয়াবাসহ যুবক আটক, আগেও মাদক মামলায় অভিযুক্ত নারী কণ্ঠে প্রতারণা, পরে প্রবাসীর বন্ধু সেজে টাকা দাবি; লালপুরে আটক ৩ নাটোরে খেজুরগাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের হুলে বৃদ্ধার মৃত্যু

একতা এক্সপ্রেসের শেষ বগিতে নারকেল বিক্রেতার ছু’রিকাঘাতে পপকর্ন বিক্রেতা নিহত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:২১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ৩৫৪ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একতা এক্সপ্রেসের শেষ বগিতে নারকেল বিক্রেতার ছু’রিকাঘাতে পপকর্ন বিক্রেতা নিহত

ঢাকা থেকে পঞ্চগড়গামী ট্রেনে সংঘর্ষের জেরে হ’ত্যাকাণ্ড; মৃতদেহ পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশের হেফাজতে

ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের শেষ বগিতে নারকেল বিক্রেতার ছুরিকাঘাতে এক পপকর্ন বিক্রেতা নিহত হয়েছেন। সোমবার রাতে চলন্ত ট্রেনেই এ ঘটনা ঘটে।

নিহত পপকর্ন বিক্রেতার নাম আলামিন। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার চর বতুয়াতুলি গ্রামের বাসিন্দা। আলামিনের বাবার নাম মন্তু মিয়া।

স্থানীয়দের বরাতে জানা যায়, ট্রেনের শেষ বগিতে দুটি ভ্রাম্যমাণ বিক্রেতা গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নারকেল বিক্রেতা ছুরি বের করে আলামিনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর ট্রেন কর্তৃপক্ষ ও যাত্রীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশকে খবর দেন। ট্রেনটি পীরগঞ্জ স্টেশনে পৌঁছালে নিহত আলামিনের মৃতদেহ উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। বর্তমানে মৃতদেহ পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

একতা এক্সপ্রেসের শেষ বগিতে নারকেল বিক্রেতার ছু’রিকাঘাতে পপকর্ন বিক্রেতা নিহত

আপডেট সময় : ০৬:২১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫