ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

মান্দায় জামায়াত প্রার্থীর নেতৃত্বে ৫ হাজার মোটরসাইকেলের বর্ণাঢ্য শোভাযাত্রা

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৩৩৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় জামায়াত প্রার্থীর নেতৃত্বে ৫ হাজার মোটরসাইকেলের বর্ণাঢ্য শোভাযাত্রা

খন্দকার আব্দুর রাকিবের প্রচারণায় উৎসবমুখর পরিবেশ; উপজেলা জুড়ে নেতাকর্মীদের ঢল

নওগাঁর মান্দায় জামায়াত মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিবের উদ্যোগে প্রায় ৫ হাজার মোটরসাইকেল নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় মান্দা এসসি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় প্রদক্ষিণ করে।

শোভাযাত্রার আগে বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির ও মান্দা আসনের প্রার্থী খন্দকার আব্দুর রাকিব বলেন, “মান্দার মানুষ পরিবর্তন চায়। শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নিয়ে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করাই আমাদের লক্ষ্য।”
তিনি নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম ও আগামীর পরিকল্পনা তুলে ধরেন।

সমাবেশে আরও বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের সূরা সদস্য মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান এবং মাস্টার রফিকুল ইসলাম।
নেতৃত্ববৃন্দ নির্বাচনকে ঘিরে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শোভাযাত্রায় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠন—বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, পেশাজীবী ফোরাম, আইনজীবী ফোরাম, ন্যাশনাল ডক্টরস ফোরাম, ব্যবসায়ী ফোরাম, সাংস্কৃতিক বিভাগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শোভাযাত্রাটি মান্দা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মান্দা ফেরিঘাট, জলছত্র মোড়, পাঁজরভাঙ্গা বাজার, জোতবাজার, প্রসাদপুর বাজার, দেলুয়াবাড়ি ও সাবাই বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়।

প্রায় ৫ হাজার মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রাকে ঘিরে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

November 22, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় জামায়াত প্রার্থীর নেতৃত্বে ৫ হাজার মোটরসাইকেলের বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেট সময় : ০৩:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫