ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

বাগাতিপাড়ায় স্বেচ্ছাশ্রমে ধান কাটলেন বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুল!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৩৪৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় স্বেচ্ছাশ্রমে ধান কাটলেন বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুল!

বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুলের স্বেচ্ছাশ্রমে ধান কাটার উদ্যোগ; শ্রমিক সংকট মোকাবিলায় কৃষকের পাশে থাকার অঙ্গীকার

ধান কাটার মৌসুমে মাঠজুড়ে সোনালি ধানের বর্ণিল সমারোহ। এই সোনালি ফসল ঘরে তুলতে শনিবার (২২ নভেম্বর) কৃষকের পাশে দাঁড়াতে বাগাতিপাড়ার ফাগুয়াড় দিয়াড় ইউনিয়নে ধান কাটার উদ্বোধন করেছেন লালপুর–বাগাতিপাড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “কৃষকের ঘামেই দেশের সমৃদ্ধি, কৃষক বাঁচালে বাঁচবে দেশ।”

পুতুল জানান, উত্তরাঞ্চলের কৃষি দেশের খাদ্য নিরাপত্তার বড় ভিত্তি। এ বছর নাটোর, লালপুর ও বাগাতিপাড়ায় ধানের বাম্পার ফলন হয়েছে। তবে শ্রমিক সংকট ও অতিরিক্ত ব্যয়ে কৃষকরা চাপে আছেন। তাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধান কাটায় সহযোগিতা করাই তাদের দলের মূল উদ্যোগ।
তিনি আরও বলেন, “কৃষকরা যেন সহজে মাঠ থেকে ধান ঘরে তুলতে পারেন—সে জন্য নেতাকর্মীদের সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে।” বক্তব্য শেষে তিনি ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বাগাতিপাড়া উপজেলার সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশারফ হোসেন, সাবেক সদস্য সচিব ও প্রস্তাবিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নেকবার হোসেন, তোফাজ্জল হোসেন মিঠু, উপজেলা কৃষকদলের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম, বাগাতিপাড়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মাহতাব উদ্দিনসহ ছাত্রদল–যুবদল–স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্থানীয় কৃষকেরা জানান, স্বেচ্ছাশ্রমে ধান কাটার কারণে তাদের শ্রমব্যয় কমছে এবং দ্রুত ফসল ঘরে তুলতে পারায় ন্যায্যমূল্য পাওয়ার সুযোগও বাড়ছে। তারা এ উদ্যোগকে সময়োপযোগী ও কৃষক–বান্ধব বলে উল্লেখ করেন।

November 22, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় স্বেচ্ছাশ্রমে ধান কাটলেন বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুল!

আপডেট সময় : ০২:৩৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫