ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

বাংলাবান্ধায় মানসিক ভারসাম্যহীন নারী ধ’র্ষণ: ট্রাকচালকসহ চারজন আটক

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০২:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ২৪৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাবান্ধায় মানসিক ভারসাম্যহীন নারী ধ’র্ষণ: ট্রাকচালকসহ চারজন আটক

মেডিকেল পরীক্ষা সম্পন্ন; পরিচয় না মেলায় রাজশাহী সেফ হোমে পাঠানোর প্রক্রিয়া

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগে ট্রাকচালকসহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে তাদের আদালতে হাজির করলে আদালত চারজনকেই জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটকরা হলেন—বগুড়া সদর উপজেলার মানিকচর এলাকার হাসান আলী (১৮), নামুজা গ্রামের রাজিব (২০), শিবগঞ্জ থানার ভাগদহ এলাকার মোস্তফা হানিফ মিজানুর (২১) এবং একই এলাকার ট্রাকচালক সোহেল শেখ (৩২)। অন্য তিনজন ট্রাকের সহকারী বলে জানা গেছে।

এ ঘটনায় বাংলাবান্ধা ইউনিয়নের গ্রাম পুলিশ হাবিবুল্লাহ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, প্রায় চার–পাঁচ বছর ধরে অজ্ঞাত ওই মানসিক ভারসাম্যহীন নারী বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় অবস্থান করছিলেন। ১৮ নভেম্বর গভীর রাতে বগুড়া থেকে আলুভর্তি ট্রাক নিয়ে স্থলবন্দরে অবস্থানকালীন সময় চার যুবক তাকে একা পেয়ে ধর্ষণ করে। ঘটনাটি নিরাপত্তাকর্মীদের নজরে আসলে স্থানীয়দের সহায়তায় পুলিশ দ্রুতই অভিযুক্তদের আটক করে।

পরে ধর্ষণের শিকার ওই নারীকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে তার চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়। পরিচয় নির্ণয় সম্ভব না হওয়ায় আইন অনুযায়ী তাকে রাজশাহী সেফ হোমে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, “আটকদের আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন নিয়ম অনুযায়ী তাকে সেফ হোমে পাঠানো হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাবান্ধায় মানসিক ভারসাম্যহীন নারী ধ’র্ষণ: ট্রাকচালকসহ চারজন আটক

আপডেট সময় : ০২:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫