ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

বাংলাদেশের মানুষের প্রত্যাশা—যাদের সন্তানকে হত্যা করা হয়েছে, তাদের বাবারা আজ দাবি করছেন শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: নাটোরে দুলু

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৩৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ১৬৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের মানুষের প্রত্যাশা—যাদের সন্তানকে হত্যা করা হয়েছে, তাদের বাবারা আজ দাবি করছেন শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: নাটোরে দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “আজকের এই পরিণতির জন্য শেখ হাসিনা দায়ী। তিনি শুধু নিজের পরিবারকে নয়, আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলকেও ধ্বংস করে দিয়েছেন। আজ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাথা উঁচু করে কথা বলতে পারেন না।”

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নলডাঙ্গা উপজেলার ৪নং পিপরুল ইউনিয়নের খোলাবাড়ীয়া বাজারে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দুলু আরও বলেন, “শেখ হাসিনা আজ পালিয়ে ভারতে আশ্রয় নিয়ে আছেন। বাংলাদেশের মানুষের আজ যে প্রত্যাশা—যাদের সন্তানদের হত্যা করা হয়েছে, তাদের বাবারা আজ দাবি করছেন শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। যদি বাংলাদেশ সরকার পরশ বড়ুয়া ও অনুপ চেটিয়াকে ফেরত দিতে পারে, তাহলে একই আইনে শেখ হাসিনাকেও ফেরত দিয়ে জনগণের মুখোমুখি করা উচিত। আমরা আশা করি, ভারত সরকার জনগণের এই প্রত্যাশাকে সম্মান জানাবে।”

মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, শহিদুল্লাহ সোহেল, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের মানুষের প্রত্যাশা—যাদের সন্তানকে হত্যা করা হয়েছে, তাদের বাবারা আজ দাবি করছেন শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: নাটোরে দুলু

আপডেট সময় : ০৪:৩৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫