ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজনের তিন মাসের কারাদণ্ড সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১ লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ

রাণীনগরে গ্রাম আদালত–ডিএমআইই পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে গ্রাম আদালত–ডিএমআইই পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় ইউপি চেয়ারম্যান ও কর্মকর্তাদের অংশগ্রহণ

নওগাঁর রাণীনগরে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করে। কর্মশালায় ইউপি চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব-কাম-কম্পিউটার অপারেটররা অংশ নেন।

প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যপ্রণালি, ডিএমআইই–এর মাধ্যমে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন এবং মাস শেষে প্রতিবেদন তৈরি–সংক্রান্ত বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। অংশগ্রহণকারীদের হাতে–কলমে রিপোর্টিং পদ্ধতিও শেখানো হয়।

কর্মশালায় বক্তব্য রাখেন প্রকল্পের জেলা ম্যানেজার সুভাষ সরকার এবং উপজেলা কোঅর্ডিনেটর যবনিকা রাণী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, “প্রশিক্ষণে পাওয়া জ্ঞান মাঠপর্যায়ে বাস্তবায়ন করতে হবে। তবেই সেবাগ্রহীতারা গ্রাম আদালতের সুফল পাবে এবং সরকারের গৃহীত উদ্যোগগুলো শতভাগ বাস্তবায়ন সম্ভব হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাণীনগরে গ্রাম আদালত–ডিএমআইই পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:১৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫