ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

পঞ্চগড়ে সপ্তাহব্যাপী সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়॥
  • আপডেট সময় : ০২:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ২৫৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে সপ্তাহব্যাপী সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ট্রাক চলাচলের ধুলাবালু নিয়ন্ত্রণে সওজের উদ্যোগ—প্রতি দুই মাস অন্তর নিয়মিত পরিষ্কার

সকল ধরনের যান চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে পঞ্চগড়ে সপ্তাহব্যাপী সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

শুক্রবার থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় পঞ্চগড়-দিনাজপুর মহাসড়কের বিসিক শিল্পনগরী সংলগ্ন ট্রাক টার্মিনাল এলাকা থেকে বিজিবি ব্যাটালিয়ন পর্যন্ত পুরো সড়কটিতে ময়লা, ধুলা-বালু অপসারণের কাজ চলছে।

সওজ সূত্রে জানা যায়, প্রতিদিন পাথর ও বালুবোঝাই শত শত ট্রাক এই সড়ক ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। এসব ট্রাক সারিবদ্ধভাবে অবস্থান নেওয়ায় দীর্ঘদিন ধরে সড়কে ধুলাবালুর স্তূপ জমে স্থানীয়দের ভোগান্তি বাড়ছিল। এ অবস্থায় সড়কটিকে নিরাপদ করতে এবং ধুলা নিয়ন্ত্রণে রাখতে সওজ বিভাগ এ উদ্যোগ গ্রহণ করেছে।

সড়ক ও জনপথ বিভাগের পঞ্চগড় উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মো. মোতাহার হোসেন বলেন, “এটি আমাদের চলমান কার্যক্রমের অংশ। প্রতি দুই মাস অন্তর নিয়মিতভাবে এমন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ে সপ্তাহব্যাপী সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

আপডেট সময় : ০২:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫