ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে একটি দল: অভিযোগ মির্জা ফখরুলের

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৮:৩৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী

বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে একটি দল: অভিযোগ মির্জা ফখরুলের

নেতাকর্মীদের ঐক্যের আহ্বান—মনোনয়ন পাওয়া শরিফ উদ্দিনকে পরিচয় করিয়ে সমর্থন চান মহাসচিব

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন—একটি দল পরিকল্পিতভাবে বিএনপির ভেতরে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে এবং এর মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। তিনি নেতাকর্মীদের সতর্ক, ঐক্যবদ্ধ ও সংগঠিত থাকার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে দলের প্রাথমিক মনোনয়ন পাওয়া মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, “একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এর সুযোগ নিয়ে তারা রাজনৈতিক ফায়দা নিতে চায়। তাই নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে; নিজেদের মধ্যে বিভাজন বা দ্বন্দ্ব সৃষ্টি করা যাবে না।”

তিনি আরও বলেন, “আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা বলে—এদের মাধ্যমে দেশের পরিবর্তন কিংবা রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব না।”

বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের অবদান স্মরণ করে তিনি বলেন, “ব্যারিস্টার আমিনুল হক এমপি ও মন্ত্রী হিসেবে এই এলাকার মানুষের জন্য কাজ করেছেন। তার পরিবারেরও ভূমিকা আছে। এবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তার ভাই শরিফ সাহেবকে মনোনয়ন দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে তার পক্ষে কাজ করতে হবে।”

এর আগে ফখরুল ইসলাম আলমগীর ফাজিলপুর গোরস্থানে ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কবর জিয়ারত শেষে তিনি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে একটি দল: অভিযোগ মির্জা ফখরুলের

আপডেট সময় : ০৮:৩৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫