ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

পাঁচ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ১৮৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাঁচ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

গণভোটসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে গণকপাড়া মোড়ে সমাবেশ

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখা। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর গণকপাড়া মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি আলুপট্টি মোড় হয়ে সাহেববাজার অতিক্রম করে পুনরায় গণকপাড়া মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের মাধ্যমে ‘বিপ্লব-পরবর্তী রাজনৈতিক কাঠামো’ নির্ধারণ করা প্রয়োজন। তাদের দাবি, জনগণের সরাসরি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া গণতন্ত্রকে শক্তিশালী করতে সহায়তা করবে।

বক্তারা আরও বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতিতে স্থিতিশীলতা বজায় রাখা গুরুত্বপূর্ণ এবং এ প্রক্রিয়ায় নাগরিকদের প্রত্যাশা পূরণের লক্ষ্যে পাঁচ দফা বাস্তবায়ন জরুরি।

রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন—রাজশাহী-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোহাম্মাদ জাহাঙ্গীর, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদৎ হোসাইন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাঁচ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

আপডেট সময় : ০৩:০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫