ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে প্রাণ গেল একই গ্রামের ৫ কিশোরীর, শোকে স্তব্ধ চর চাকলা সৌদি আরবে কারখানায় আগুনে নিহত শ্যামলের দাফন, তিন মেয়েকে নিয়ে দিশেহারা পরিবার নাটোরে ১৪০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নলডাঙ্গার রবিউলের দাফন, শেষবারের মতো কান্নায় ভেঙে পড়লেন স্বজনরা Channel A News-এ সংবাদ প্রকাশের পর ফাতেমার পাশে প্রধানমন্ত্রী, পেলেন ৫ লাখ টাকার অনুদান গুরুদাসপুরে দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে পুলিশের ওপর হামলা, মামলা চীনে ডাক্তারি পড়ার স্বপ্নে নতুন আশার আলো, ফাতেমা পেলেন ৫ লাখ টাকার অনুদান সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড পুঠিয়ায় অবৈধ সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা আলুর ন্যায্য দাম ও হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন

নাটোরে ১৪০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Natore crime

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ১৪০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে ১৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ মিঠু (৩০) ও সাকিব হাসান (২৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে  তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিঠু জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে এবং সাকিব হাসান একই এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে ।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে স্টেশন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন মিঠু ও সাকিব হাসানকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের সঙ্গে থাকা লাগেজে ভারতীয় নেশাজাতীয় সিরাপ রয়েছে বলে স্বীকার করেন তারা। এরপর লাগেজ তল্লাশি করে প্লাস্টিক দিয়ে মোড়ানো অবস্থায় ১৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ এস্কাফ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন স্বীকার করেছেন, তারা রাজশাহী থেকে অবৈধভাবে এসব নেশাজাতীয় সিরাপ সংগ্রহ করেন। পরে ট্রেনযোগে নাটোর হয়ে জয়পুরহাটে যাওয়ার পথে স্টেশন বাজার এলাকায় র‌্যাবের অভিযানে তাদের আটক করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, উদ্ধার করা সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয়। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশ আদালতে সোপর্দ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে ১৪০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬