
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে ১৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ মিঠু (৩০) ও সাকিব হাসান (২৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিঠু জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে এবং সাকিব হাসান একই এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে ।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে স্টেশন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন মিঠু ও সাকিব হাসানকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের সঙ্গে থাকা লাগেজে ভারতীয় নেশাজাতীয় সিরাপ রয়েছে বলে স্বীকার করেন তারা। এরপর লাগেজ তল্লাশি করে প্লাস্টিক দিয়ে মোড়ানো অবস্থায় ১৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ এস্কাফ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন স্বীকার করেছেন, তারা রাজশাহী থেকে অবৈধভাবে এসব নেশাজাতীয় সিরাপ সংগ্রহ করেন। পরে ট্রেনযোগে নাটোর হয়ে জয়পুরহাটে যাওয়ার পথে স্টেশন বাজার এলাকায় র্যাবের অভিযানে তাদের আটক করা হয়।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, উদ্ধার করা সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয়। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশ আদালতে সোপর্দ করে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.