ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে বাবার জানাজায় প্যারোলে অংশ নিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি জেমস জাতীয় পুরস্কারপ্রাপ্ত আদনান আজাদ ও হাসমত আলীকে সংবর্ধনা পঞ্চগড়ে ১৫০ শয্যার হাসপাতাল চালু করতে দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে সহযোগিতা চান প্রতিমন্ত্রী মান্দায় মাদকবিরোধী অভিযানে যুবকের ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড মোহনপুরে আধুনিক প্রযুক্তিতে মসলা চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ দিবস বাঘায় গোয়ালঘর থেকে আগুন, নিঃস্ব তিন পরিবার রাজশাহীতে কলেজছাত্রীকে যৌ/ন হয়রানির অভিযোগ, কি‍-শোর গ্যাং/য়ে/র ৩ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শব্দদূষণ উদ্বেগজনক হারে বৃদ্ধি, রেইলগেট ও লক্ষীপুর মোড়ে শব্দমাত্রা ১০০ ডেসিবেলের বেশি ঝিনাইগাতীতে বিয়ের বাড়িতে হামলা-ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, সংবাদ সম্মেলনে নারীর দাবি বাগাতিপাড়ায় ভয়াবহ আগুনে ৬ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১০-১২ লাখ টাকা

রাজশাহী মহানগর বিএনপিতে কোনো বিভেদ নেই: মামুন

এম এম মামুন:
  • আপডেট সময় : ১০:১৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ২৩৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী মহানগর বিএনপিতে কোনো বিভেদ নেই: মামুন

আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের জন্য ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার

রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। দলের ভেতরে কোনো বিভেদ নেই বলেও তারা জানিয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন।

তিনি বলেন, “রাজশাহী মহানগর বিএনপিতে কোনো ধরনের বিভেদ নেই। আসন্ন জাতীয় নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ের জন্য আমরা একসঙ্গে কাজ করব।”

সভায় নেতারা আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গুরুত্ব দিয়ে দল ইতোমধ্যেই পরিকল্পনা সাজিয়েছে। দলের নির্দেশনা অনুযায়ী, যে নেতাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষেই মহানগর বিএনপির সব নেতা-কর্মী প্রচারণায় অংশ নেবেন।

সভায় জানানো হয়, নবগঠিত ১৪ সদস্য বিশিষ্ট কমিটি ইতোমধ্যে রাজশাহী মহানগরের ৬টি আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছে এবং নির্বাচনী সহায়তা কার্যক্রম শুরু করেছে।

মতবিনিময় সভায় সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলুসহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী মহানগর বিএনপিতে কোনো বিভেদ নেই: মামুন

আপডেট সময় : ১০:১৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫