ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে ‘আলোক ফাঁদ’, কমবে বালাইনাশকের ব্যবহার দেবীগঞ্জে প্যাকেটজাত দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ বেনাপোল ইমিগ্রেশনে যাত্রী হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ, তদন্তের দাবি বগুড়ার ইলেকট্রিক মার্কেটে বিএসটিআইয়ের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে ৭ দিনের সময় গোদাগাড়ীতে হঠাৎ তীব্র পদ্মার ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ ৫৫ বছরেও পাকা হয়নি ঝিনাইগাতীর ২ কিলোমিটার সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ বাগাতিপাড়ায় চায়ের দোকান থেকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ, থানায় মামলা দায়ের নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ছানি অপারেশনের উদ্যোগ

রাজশাহীতে ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

এম এম মামুন:
  • আপডেট সময় : ১১:৪৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৬৫১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মানসম্মত ডেন্টাল শিক্ষা ও চিকিৎসা সেবার দাবি শিক্ষার্থীদের

রাজশাহীতে পৃথক ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা। রোববার (২ নভেম্বর) দুপুরে নগরীর হেতেমখাঁ এলাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, রাজশাহী জেনারেল হাসপাতালে ডেন্টাল ইউনিট দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। এখানে ইতোমধ্যে প্রয়োজনীয় অবকাঠামো, সরঞ্জাম ও জনবলসহ সব সুবিধা বিদ্যমান। তাই এই অবকাঠামোকে কাজে লাগিয়ে রাজশাহীতে পৃথক একটি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করা সময়োপযোগী ও বাস্তবসম্মত উদ্যোগ হবে।

অংশগ্রহণকারীরা বলেন, “রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীরা ঢাকাসহ অন্যান্য শহরে না গিয়ে এখানেই মানসম্মত ডেন্টাল শিক্ষা গ্রহণ করতে পারবে। একই সঙ্গে উত্তরাঞ্চলের মানুষ পাবেন উন্নত দন্তচিকিৎসা সেবা।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন ডেন্টাল ইউনিটের ইন্টার্ন প্রেসিডেন্ট ডা. মো. নাসরুল্লাহ শেখ, লেকচারার ডা. মো. মাহফুজুর রহমান রাজ, শিক্ষার্থী গোলাম মর্তুজা বাধন, পরিতোষ রায়, মো. রুহুল কুদ্দুস, আফরিনা আক্তার ও ইন্টার্ন নিহাল রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় : ১১:৪৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫