ঢাকা ১১:১০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোদায় হানিট্রাপের অভিযোগে দুই যুবদল নেতা গ্রেপ্তার বোদায় ধানক্ষেত থেকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে ‘আলোক ফাঁদ’, কমবে বালাইনাশকের ব্যবহার দেবীগঞ্জে প্যাকেটজাত দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ বেনাপোল ইমিগ্রেশনে যাত্রী হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ, তদন্তের দাবি বগুড়ার ইলেকট্রিক মার্কেটে বিএসটিআইয়ের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে ৭ দিনের সময় গোদাগাড়ীতে হঠাৎ তীব্র পদ্মার ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ ৫৫ বছরেও পাকা হয়নি ঝিনাইগাতীর ২ কিলোমিটার সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ

বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ১০:২৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Boda news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পঞ্চগড়ের বোদায় শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ছিল- ‘শিক্ষকদের পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার নিশ্চয়তা’। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, বোদার আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযান ও বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় শোভাযাত্রাটি বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আবদুল্লাহ মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পঞ্চগড় জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও বোদা পৌর মহিলা দলের আহ্বায়ক মোছা. মজিদা বেগমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক, মানবিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও নৈতিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

তারা আরও বলেন, শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা গেলে তারা আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন। এর মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষক সমাজের অবদান আরও কার্যকর হবে।

সভায় শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও অধিকার সংরক্ষণের পাশাপাশি শিক্ষার উন্নয়নে তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

আপডেট সময় : ১০:২৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬