ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে ‘আলোক ফাঁদ’, কমবে বালাইনাশকের ব্যবহার দেবীগঞ্জে প্যাকেটজাত দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ বেনাপোল ইমিগ্রেশনে যাত্রী হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ, তদন্তের দাবি বগুড়ার ইলেকট্রিক মার্কেটে বিএসটিআইয়ের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে ৭ দিনের সময় গোদাগাড়ীতে হঠাৎ তীব্র পদ্মার ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ ৫৫ বছরেও পাকা হয়নি ঝিনাইগাতীর ২ কিলোমিটার সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ বাগাতিপাড়ায় চায়ের দোকান থেকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ, থানায় মামলা দায়ের নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ছানি অপারেশনের উদ্যোগ

বগুড়ার ইলেকট্রিক মার্কেটে বিএসটিআইয়ের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে ৭ দিনের সময়

বগুড়া প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৫০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

BSTI Bogura

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার ইলেকট্রিক মার্কেটে বিএসটিআইয়ের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে ৭ দিনের সময়

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার সাতমাথা এলাকার বিভিন্ন ইলেকট্রিক মার্কেটের দোকান ও গোডাউনে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার (৫ অক্টোবর) পরিচালিত এ অভিযানে বিভিন্ন বৈদ্যুতিক পণ্যের মান ও বিএসটিআইয়ের সিএম লাইসেন্স যাচাই করা হয়।

বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার উদ্যোগে মেরিনা মার্কেট, নাজ কমপ্লেক্স ও আনোয়ারা মার্কেটসহ বিভিন্ন এলাকায় এ সার্ভিল্যান্স পরিচালনা করা হয়। এ সময় এলইডি বাল্ব, পাওয়ার কেবল, ফ্লেক্সিবল ও ইনসুলেটেড কেবল, সুইচ-সকেট, রেগুলেটর, সিলিং ফ্যান ও টিউব লাইটসহ বিভিন্ন বৈদ্যুতিক পণ্যের বিক্রয় ও বিতরণ কার্যক্রম পরিদর্শন করা হয়।

অভিযানে বিদ্যুৎ প্রবাহ, আইআর ইলেকট্রনিক্স, জ্যোতি স্টার এনার্জি, রাহুল ইলেকট্রিক, পাপ্পু ইলেকট্রিক, রহিম ইলেকট্রিক, গোল্ডেন সাউন্ড ও পারভীন ইলেকট্রিক—এই আট প্রতিষ্ঠানকে অবৈধ পণ্য সরিয়ে ফেলা এবং বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ছাড়া এলইডি বাল্ব সংযোজন করে খোলা অবস্থায় ব্যাগে ভরে বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য সাত কর্মদিবস সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, নাজ কমপ্লেক্সের ইভানা কেবলসের শোরুম পরিদর্শন করে সব ধরনের কেবলের বৈধ সিএম লাইসেন্স সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়।

বিএসটিআই জানায়, বাজারে মানসম্মত ও অনুমোদিত বৈদ্যুতিক পণ্যের বিক্রি নিশ্চিত করতে এ ধরনের সার্ভিল্যান্স কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনা করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন, সিনিয়র এক্সামিনার (মেট) মো. শাহ আলম খান পলাশ এবং ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ার ইলেকট্রিক মার্কেটে বিএসটিআইয়ের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে ৭ দিনের সময়

আপডেট সময় : ০৯:৫০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬