ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রমভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় কয়েলের আগুনে পুড়ে দুই ষাঁড়ের মৃত্যু, ক্ষতি ৩ লাখ টাকা রাণীশংকৈলে নারী ফুটবলারদের জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার রাণীশংকৈলে ইএসডিওর বিনামূল্যে চক্ষুসেবা, অসহায় মানুষের চোখে ফিরছে আলো দেবীগঞ্জে গৃহবধূকে অ/মানবিক নি র্যা ত নের অভিযোগ, গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে সীমান্তে নবনির্মিত বিওপির কার্যক্রম উদ্বোধন মান্দার প্রসাদপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় সাপাহারের সেনাসদস্য নিহত

রাজশাহী মহানগর এনসিপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:৫০:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ২০৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী মহানগর এনসিপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

আহ্বায়ক মোবাশ্বের আলী, সদস্য সচিব জুলাই যোদ্ধা আতিকুর রহমান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজশাহী মহানগরের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ৬ মাস মেয়াদি ৬৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটিতে সদ্য বিলুপ্ত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলীকে আহ্বায়ক এবং জুলাই যোদ্ধা আতিকুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া ইঞ্জিনিয়ার মো. মোবাশ্বের হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মাহফুজুর রহমান জুয়েলকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব, এবং আবির হাসনাতকে মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে চারজনকে যুগ্ম আহ্বায়ক, পাঁচজনকে যুগ্ম সদস্য সচিব, তিনজনকে সাংগঠনিক সম্পাদক এবং ৪৭ জনকে সদস্য করা হয়েছে।

এর আগে গত জুনে রাজশাহী মহানগরে এনসিপির একটি সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছিল। নতুন নেতৃত্ব ঘোষণার মাধ্যমে সেই কমিটির মেয়াদ শেষ হলো।

দ্রুতই রাজশাহী জেলা ও বিভাগের অন্যান্য জেলাগুলোতেও নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এ লক্ষ্যে গত মঙ্গলবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা রাজশাহী সফর করেন এবং স্থানীয় পদপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী মহানগর এনসিপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

আপডেট সময় : ০২:৫০:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫