ঢাকা ১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা গোদাগাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকের দাফন গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? নাটোরে গৃহবধূ মীম হ/ত্যা; রাজুকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা বাংলাবান্ধা স্থলবন্দরে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত, বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন রাজশাহী নগরীর সড়ক বিভাজকে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক সৌদিতে ৫৫ হাজার টাকার চাকরির স্বপ্ন, দেশে ফিরে সর্বস্বান্ত সাইফুল

রাণীনগরে যুবকের ঝুলন্ত লা’শ উদ্ধার

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ৪৬৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে যুবকের ঝুলন্ত লা’শ উদ্ধার

নওগাঁর রাণীনগরে মেহেদী হাসান (২৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পারইল পশ্চিম ফকিরপাড়া থেকে তার লাশটি উদ্ধার করা হয়। মেহেদী হাসান পারইল পশ্চিম ফকিরপাড়া গ্রামের মখলেছার রহমানের ছেলে।

তার পরিবারের দাবি- স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে আম গাছের সাথে রশি (দড়ি) দিয়ে গলায় ফাঁস দিয়ে বুধবার রাতে আত্মহত্যা করেছে মেহেদী হাসান।

মেহেদীর দুলাভাই কামাল হোসেন জানান, কিছুদিন থেকে মেহেদী ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে মনোমালিন্য (কলহ) চলছিল। এরই ধারাবাহিকতায় মেহেদীর স্ত্রী ঝগড়া লেগে বাপের বাড়িতে চলে যায়। বুধবার রাতে খাবার খেয়ে পরিবারের অন্যদের সাথে মেহেদীও তার ঘরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি পুকুর পাড়ের আম গাছে গলায় রশি দেওয়া অবস্থায় মেহেদীর ঝুুলন্ত লাশ (মরদেহ) দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যুবক মেহেদী আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে যুবকের ঝুলন্ত লা’শ উদ্ধার

আপডেট সময় : ০৬:০০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫