ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

পবায় আগাম শীতকালীন সবজি চাষে প্রণোদনা পেল এক হাজার ১৭০ কৃষক

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:৫১:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ২৪৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবায় আগাম শীতকালীন সবজি চাষে প্রণোদনা পেল এক হাজার ১৭০ কৃষক

রাজশাহীর পবায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) উপজেলা কৃষি অফিসের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।

তিনি বলেন, ‘কৃষিই বাংলাদেশের প্রাণ। সরকার কৃষকদের পাশে আছে এবং থাকবে। আগাম সবজি চাষ এখন অত্যন্ত লাভজনক একটি পদ্ধতি। এতে একদিকে যেমন কৃষকের আর্থিক উন্নতি ঘটছে, অন্যদিকে স্থানীয় বাজারেও সবজির সরবরাহ বাড়ছে। এই প্রণোদনা আগাম শীতকালীন সবজি চাষে কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে তাদের আয় বাড়াতে সহায়তা করবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম. এ. মান্নান। তিনি বলেন, ‘চলতি অর্থবছরে রাজশাহী জেলায় মোট ৬ হাজার ১৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য প্রণোদনা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে পবা উপজেলার ১১৭০ জন কৃষককে বিনামূল্যে আগাম সবজির বীজ ও সার প্রদান করা হয়েছে।’

তিনি আরও বলেন, শসা ৪০০ জন, মিষ্টি কুমড়া ২২০ জন, বেগুন ১৭০ জন, লাউ ১৩০ জন, বসতবাড়িতে শাকসবজি ২৫০ জন কৃষককে দেওয়া হবে। আগাম শীতকালীন সবজি চাষ কৃষকদের জন্য এখন আশীর্বাদ হয়ে উঠেছে। মৌসুমের আগে ফসল তুলতে পারলে কৃষকেরা ভালো দাম পান।’

প্রণোদনা হাতে পেয়ে পবা উপজেলার কুমড়া পুকুর এলাকার কৃষক হাবিবুর রহমান বলেন, ‘প্রতিবার আমাদের বীজ আর সার কিনতেই অনেক টাকা খরচ হয়ে যায়। এবার সরকার থেকে বিনামূল্যে সহায়তা পাওয়ায় সেই খরচটা বেঁচে গেল। আগাম লাউ চাষের প্রস্তুতি নিচ্ছি। যদি সময়মতো বাজারে তুলতে পারি, তাহলে ভালো দাম পাব।’

নওহাটা পৌরসভার মাঝিগ্ৰাম এলাকার কৃষক ইনতাজ আলী বলেন, ‘আগে সবজি চাষে লোকসান হতো, কারণ সার আর বীজের দাম অনেক বেড়ে গেছে। এবার এই প্রণোদনা পেয়ে আমরা নতুন করে আশাবাদী হয়েছি। আগাম শসা লাগানোর কাজ শুরু করেছি। সময় মতো ফসল তুলতে পারলে পরিবারে স্বচ্ছলতা আসবে।’প্রণোদনা হাতে পেয়ে কৃষকরা জানান, সরকারি এ সহায়তা পেয়ে তারা আগাম সবজি চাষে উৎসাহিত হয়েছেন।

সময়মতো বাজারে সবজি তুলতে পারলে ভালো দাম পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রাজ্জাক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার তন্ময় কুমার সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন দেওয়ান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক-কৃষাণী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পবায় আগাম শীতকালীন সবজি চাষে প্রণোদনা পেল এক হাজার ১৭০ কৃষক

আপডেট সময় : ০৩:৫১:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫