ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

পঞ্চগড়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৩:০১:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৩৯২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

“জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা এবং বিনামূল্যে কুকুর ও বিড়ালের টিকা প্রদানের আয়োজন করা হয়।

একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণিসম্পদ হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন—পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. শহিদুল ইসলামসহ অনেকে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মরিয়ম রহমান। অনুষ্ঠানে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি সাংবাদিক, খামারি ও সুধীজনরা অংশ নেন।
এসময় বিনামূল্যে ২৫০টি টিকা প্রদান করা হয়।

বক্তারা বলেন, জলাতঙ্ক একটি মরণব্যাধি হলেও শতভাগ প্রতিরোধযোগ্য। কুকুর, বিড়াল বা বন্য প্রাণীর কামড় ও আঁচড়ে এ রোগ সংক্রমিত হয়। তাই আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানো জরুরি। ১৮৮৫ সালে ফরাসি অণুজীববিদ লুই পাস্তুর সর্বপ্রথম টিকা আবিষ্কার করেন, যার মাধ্যমে আজও রোগটি প্রতিরোধ করা সম্ভব। বক্তারা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে রোগ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

September 28, 2025
পঞ্চগড়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

আপডেট সময় : ০৩:০১:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫