পঞ্চগড়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত
"জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে" প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা এবং বিনামূল্যে কুকুর ও বিড়ালের টিকা প্রদানের আয়োজন করা হয়।
একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণিসম্পদ হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন—পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. শহিদুল ইসলামসহ অনেকে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মরিয়ম রহমান। অনুষ্ঠানে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি সাংবাদিক, খামারি ও সুধীজনরা অংশ নেন।
এসময় বিনামূল্যে ২৫০টি টিকা প্রদান করা হয়।
বক্তারা বলেন, জলাতঙ্ক একটি মরণব্যাধি হলেও শতভাগ প্রতিরোধযোগ্য। কুকুর, বিড়াল বা বন্য প্রাণীর কামড় ও আঁচড়ে এ রোগ সংক্রমিত হয়। তাই আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানো জরুরি। ১৮৮৫ সালে ফরাসি অণুজীববিদ লুই পাস্তুর সর্বপ্রথম টিকা আবিষ্কার করেন, যার মাধ্যমে আজও রোগটি প্রতিরোধ করা সম্ভব। বক্তারা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে রোগ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.