ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারীর মৃত্যু বাগাতিপাড়ায় পাঁচ বছর ধরে সরকারি গুদামে গম সংগ্রহ শূন্য দেবীগঞ্জে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, হ/ত্যা মামলায় যুবক গ্রেপ্তার পঞ্চগড়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১১০০ গাছের চারা রোপণ ও বিতরণ রাণীশংকৈলে ১০০ পিস ইয়াবাসহ একজন আটক দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের বিছানাই ১০ বছরের ঠিকানা, অন্ধকার ঘরে অসহায় ঝমেলার দিন কাটে ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ রাণীশংকৈলে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু আগুনে ঝলসে ঢাকার বার্ন ইউনিটে ১৬ দিন, চিকিৎসা ব্যয়ে দিশেহারা সাব্বিরের পরিবার

মান্দায় নদী থেকে ভারসাম্যহীন এক কিশোরের লা-শ উদ্ধার

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৪০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ৪৭৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় নদী থেকে ভারসাম্যহীন এক কিশোরের লা-শ উদ্ধার

নওগাঁর মান্দা উপজেলায় ফকির্নি নদী থেকে সিদ্দিকুর রহমান (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চকশৈল্যা বাজারসংলগ্ন ফকির্নি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সিদ্দিকুর রহমান উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সে মানসিক ভারসাম্যহীন ছিল এবং সাঁতার জানত না।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ‘সিদ্দিকুরকে দুপুর ১২টার দিকে চকশৈল্যা বাজার এলাকার ব্রিজের ওপর ঘোরাঘুরি করতে দেখা যায়। হঠাৎ করে সে নদীতে লাফ দেয়। পরে পানিতে তলিয়ে যায়।’

ঘটনার খবর পেয়ে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযান চালিয়ে বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করে। অভিযানের নেতৃত্ব দেন রাজশাহী ফায়ার সার্ভিস ডুবুরি দলের ইনচার্জ মতিউর রহমান।

মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিউর রহমান বলেন, রাজশাহী ফায়ার সার্ভিস ডুবুরি দলের অভিযানে উদ্ধার হওয়া মরদেহ স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় নদী থেকে ভারসাম্যহীন এক কিশোরের লা-শ উদ্ধার

আপডেট সময় : ০১:৪০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫