ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুথানের বর্ষপূতি উপলক্ষে পঞ্চগড় জেলা বিএনপির বিজয় মিছিল

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৪৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ৪৯১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুথানের বর্ষপূতি উপলক্ষে পঞ্চগড় জেলা বিএনপির বিজয় মিছিল

ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুথানের বর্ষপূতি উপলক্ষে পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে (৬ আগষ্ট) পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে বর্ণ্যাঢ্য বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ কোর্ট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে জেলা ও উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। পরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পাশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বক্তব্য রাখেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তারুন্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আমাদের নেতার এই ম্যাসেজটি গ্রামে গঞ্জে স্কুল কলেজে শহরে বন্দরে তরুণদের কাছে পৌছে দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা আমাদেরকে বাকরুদ্ধ করেছে। যারা স্বীকৃত রাজাকার যারা এই দেশের স্বাধীনতাকে শিকার করে নাই তাদের ছবির সাথে ২৪ এর আন্দোলনের শহীদদের ছবি মিলিয়ে দিয়েছে। একটি দল ৭১ কে ২৪ শের সাথে মিলিয়ে দেয়ার চেষ্টা করছে। প্রিয় নেতা তারেক রহমান বার বার বলেছেন ৭১ এ আমরা ভূখন্ড পেয়েছি, মানচিত্র পেযেছি, জাতীয় সঙ্গীত পেয়েছি। আর ২৪ এর আন্দোলন আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। কাজেই দুইটাকে একসাথে মেলানোর চেষ্টা করবেন না। গতকালকে যে আপনারা নারকীয় ঘটনা ঘটিয়েছেন আমরা মনে করি এই ২৪ এর আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে আপনারা বেঈমানী করেছেন। আমাদের প্রত্যেক নেতাকর্মীকে সচেতন সজাগ থাকতে হবে। কোন অপশক্তি যেন ধর্মকে ব্যবহার করে এই নির্বাচনকে নস্যাৎ করতে না পারে। তারা মাঝখানে বেহেস্তের টিকেট বিক্রি করে সব শেষ করে দিয়েছে। তারা দেখলো যে এটা করে লাভ নাই। কারণ বাংলাদেশের মানুষ ভালো করেই জানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) বলেছেন আমি নবী নিজেও জানিনা কার নামে শাফায়াত করতে পারবো। কে বেহেস্তে যাবে কে দোযখে যাবে সেটা একমাত্র আল্লাহই জানে।

August 6, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুথানের বর্ষপূতি উপলক্ষে পঞ্চগড় জেলা বিএনপির বিজয় মিছিল

আপডেট সময় : ০১:৪৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫