ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নালডাঙ্গায় স্বামী হত্যা মামলায় স্ত্রী ও কথিত প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ঠাকুরগাঁও সুগার মিলে যোগ দিয়েই বৃক্ষরোপণ করলেন নবনিযুক্ত এমডি পঞ্চগড়ে শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন প্যারাকুয়েট নিষিদ্ধে আর বিলম্ব নয়, নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগের দাবি নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ রাণীশংকৈলে ফেসবুক লাইভে ক্ষমা চাওয়ার পর ইউপি সদস্যের মৃত্যু পুঠিয়ায় গাছে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত স্বামীর ভিটে থেকেও বঞ্চিত বৃদ্ধা বিমলা রানী, পুকুরপাড়ের ভাঙা কুঁড়েঘরেই মৃত্যুর প্রহর ধোবাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ

মান্দায় জুলাই গণঅভ্যূত্থানে শহীদ রাসেল স্মরণে বৃক্ষ রোপণ

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ৪০৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় জুলাই গণঅভ্যূত্থানে শহীদ রাসেল স্মরণে বৃক্ষ রোপণ

নওগাঁর মান্দায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে  ‘এক শহীদ, এক বৃক্ষ’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শহীদ রাসেল রানার স্মরণে শনিবার (১৯ জুলাই ) বিকেলে উপজেলার কশব ভোলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই কর্মসূচির অংশ হিসেবে একটি জারুল গাছের চারা রোপণ করা হয়।

শহীদ রাসেল রানার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে গাছের চারাটি রোপণ করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সার্থী। উপজেলা প্রশাসন ও সোস্যাল ফরেষ্ট্রি প্ল্যানটেশন সেন্টার (এসএফপিসি) রাজশাহী যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুনুর রশীদ ও নজরুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবাশিষ দে, কশব ইউনিয়ন পরিষদের প্রশাসক কামরুল আরেফিন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিদা খাতুন, উপপ্রশাসনিক কর্মকর্তা আরাফাত হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শামীমা ইসলাম সাথী ও ওয়াসিম রাজু। শহীদ রাসেলের বাবা পিন্টু রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এই কর্মসূচিতে অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সার্থী বলেন, “জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শহীদ রাসেল রানার নামে একটি গাছের চারা রোপণের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ৫০০ গাছের চারা বিতরণ করা হয়েছে।”

প্রসঙ্গত, শহীদ রাসেল রানা (২০) কশব ভোলাগাড়ী গ্রামের বাসিন্দা ও পিন্টু রহমানের ছেলে। তিনি নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জ শহরে পুলিশের গুলিতে আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই মারা যান। তাঁর শহীদ গেজেট নম্বর ২৭২।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় জুলাই গণঅভ্যূত্থানে শহীদ রাসেল স্মরণে বৃক্ষ রোপণ

আপডেট সময় : ০৩:৪৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫