ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত, সংরক্ষণে সচেতনতার আহ্বান রাণীশংকৈলে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, ৫৫ মণ্ডপে নিরাপত্তার পরিকল্পনা রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু সাপাহারের জবই বিলে বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ পুঠিয়ায় স্বামীর ওপর ব্লেড দিয়ে হামলার অভিযোগ, দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৩০-৩৫ লাখ টাকার মাছ ক্ষতিগ্রস্তের আশঙ্কা বাগমারায় সড়ক নির্মাণে অনিয়ম: ১.৪৫ কিলোমিটারে নিম্নমানের সামগ্রীর অভিযোগ শ্রীবরদীতে ৫৫ বছরেও সোমেশ্বরী নদীতে সেতু হয়নি, দুর্ভোগে ১৫ হাজার মানুষ নলডাঙ্গায় দোকান নির্মাণ ঘিরে চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগ মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ

পঞ্চগড়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়॥
  • আপডেট সময় : ০২:৫২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ৪০১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

সরকার ঘোষিত চব্বিশের জুলাই গণঅভূত্থানের ১৬ জুলাইকে শহীদ দিবস হিসেবে ঘোষনা করেছে। তারই আলোকে বুধবার ১৬ জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে।এ উপলক্ষে দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসন সাবেত আলী।

অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত ওইসভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন,জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন, এনপিপির জেলা সমন্বয়কারী নয়ন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্বারী মোঃ আব্দুল্ল্যা, তানবীরুল বারী নয়ন, সাংবাদিক সরকার হায়দার, মোশাররফ হোসেন, আবু সাঈদের ছেলে কামরুল ইসলাম, আহত রায়হানুল ইসলাম রিফাত, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা খুরশেদ আলম, মাসুদ রানা, মাহফুজুর রহমান, আবু হাসান, মোকাদ্দেসুর রহমান সান বক্তব্য দেন।

সভায় জুলাই অভ্যুত্থানে পঞ্চগড় জেলার ৫ জন শহীদদের পরিচয়ের তালিকা প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে সকল সরকারী বেসরকারি অফিস আদালত ও বাসভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

এছাড়া সকল মসজিদে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ১৬ জুলাই আবু সাঈদের আত্মত্যাগের ঘটনা ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট। আন্দোলনের নতুন মাত্রা যোগ হয়।

অবশেষে ৫ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলে আন্দোলন সফল হয়। বক্তারা জুলাই বিপ্লবকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পূর্নব্যক্ত করেন। সভা শেষে জুলাই শহীদের রুহের মাগফেরাত ও নতুন বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ক্বারী মোঃ আব্দুল্ল্যা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

আপডেট সময় : ০২:৫২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫