ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় পাঁচ বছর ধরে সরকারি গুদামে গম সংগ্রহ শূন্য দেবীগঞ্জে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, হ/ত্যা মামলায় যুবক গ্রেপ্তার পঞ্চগড়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১১০০ গাছের চারা রোপণ ও বিতরণ রাণীশংকৈলে ১০০ পিস ইয়াবাসহ একজন আটক দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের বিছানাই ১০ বছরের ঠিকানা, অন্ধকার ঘরে অসহায় ঝমেলার দিন কাটে ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ রাণীশংকৈলে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু আগুনে ঝলসে ঢাকার বার্ন ইউনিটে ১৬ দিন, চিকিৎসা ব্যয়ে দিশেহারা সাব্বিরের পরিবার লালপুরে বিষপানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সুনিল কর্মকারের মৃত্যু

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে দুই ছেলের সামনে বাবার মৃত্যু

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ২২০ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে দুই ছেলের সামনে বাবার মৃত্যু

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে দুই ছেলের সামনে মাসুম আল মামুন (৩০) নামে এক বাবার মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) বিকেলে পঞ্চগড় পৌরসভার আহমদনগড় এলাকায় করতোয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করে সার্ভিসের সদস্যরা। নিহত মামুন একই এলাকার গোলাম আহমদ প্রধানের ছেলে।

পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রোববার দুপুরে ছোট দুই ছেলেকে নিয়ে বাড়ির পাশের করতোয়া নদীতে গোসল করতে যান মামুন। ছেলে দুটোকে নদীর পাড়ে রেখে তিনি একাই নদীতে গোসল করতে নামেন। ছেলেদের সামনে দুই তিনবার নদীর মধ্যে ডুব দিয়েছিলেন তিনি। শেষবারের ডুবে অনেকক্ষণ হয়ে গেল বাবাকে আর দেখা যাচ্ছে না। ছেলেটি ঘাবড়ে গিয়ে মানুষজন ডাকাডাকি শুরু করে দেয়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও মামুনের সন্ধান মেলেনি। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেওয়া হয়। তারা এসে নদী থেকে মামুনের মরদেহ উদ্ধার করে।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা-হিল জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ‘নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে দুই ছেলের সামনে বাবার মৃত্যু

আপডেট সময় : ০৭:০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫