ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চলন্ত কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, গ্রেপ্তার ৪ নলডাঙ্গায় হেরোইনসহ নারীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার পঞ্চগড়ে ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত পঞ্চগড়ে দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন পঞ্চগড়ে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত নদীভাঙন রোধ ও পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রতিমন্ত্রী জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি পঞ্চগড়ে সবজি উৎপাদনে বিপ্লব, লাউয়ের দাম পড়ে বিপাকে কৃষক রাণীনগরে শি’শুকে ধ/র্ষণ/চেষ্টার মামলার জেরে পাল্টা মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি কেরামত আলী

রাজশাহীতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, রাবি শিক্ষার্থী আহত

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৮:৫৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ৩৪২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, রাবি শিক্ষার্থী আহত

রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস চলন্ত ট্রেনে দুষ্কৃতকারীরা পাথর নিক্ষেপ করলে সাজ্জাদ হোসেন নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী আহত হন। এসময় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র সোহানুর রহমান সোহান তার সাথে ছিলেন। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৭টার দিকে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান এলাকায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। আহত সাজ্জাদ হোসেন রাবির রসায়ন বিভাগের ২০১৯-২০ সেশনের ছাত্র।

সোহানুর রহমান সোহান জানান, রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে ঝিনাইদহ জেলার শৈলকুপায় যাচ্ছিলেন সাজ্জাদ। রাজশাহী স্টেশন থেকে ওঠার পর হরিয়ান এলাকায় চলন্ত ট্রেনে বাইরে থেকে পাথর নিক্ষেপ করা হয়। জানালা খোলা থাকায় পাথর এসে সাজ্জাদের মাথায় লাগে। এতে মাথা ফেটে রক্ত বের হয়। রক্তে সিটও ভিজে যায়।

সোহান আরও বলেন, সাজ্জাদের সাথে থাকা কয়েকজনের চেষ্টায় ব্লিডিং সাময়িক বন্ধ হয়। পরে ট্রেনের গার্ড ও টিটি এসে স্যাভলন দিয়ে পরিষ্কার করে কোনো রকমে ব্যান্ডেজ করে দেন। সাজ্জাদের মাথায় বড় একটি পাথর লেগেছে। এতে তার মাথায় ২-৩টি সেলাই লাগতে পারে বলে জানিয়েছেন সোহান।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, এরকম কোনো ঘটনা এখনও আমি শুনিনি। খোঁজ-খবর নিচ্ছি। ট্রেনে ও স্টেশনে আমাদের নিরাপত্তাবাহিনী ও অন্যান্য লোকজন আছেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, রাবি শিক্ষার্থী আহত

আপডেট সময় : ০৮:৫৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫