ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীনগরে দুর্গোৎসবে ১৪০ অসহায় নারী পেলেন প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ঠাকুরগাঁওয়ে ৪৭৬ পূজামণ্ডপের নিরাপত্তায় ৩১৭৮ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন গোদাগাড়ীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, মামলা প্রত্যাহার ও ডিলারশিপ নিয়োগ বাতিলের দাবি বারনই নদী দখল-দূষণমুক্ত করতে বিশেষ টাস্কফোর্স, প্রতিবেদন যাবে প্রধানমন্ত্রীর কাছে- প্রতিমন্ত্রী চলন্ত কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, গ্রেপ্তার ৪ নলডাঙ্গায় হেরোইনসহ নারীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার পঞ্চগড়ে ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত পঞ্চগড়ে দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন পঞ্চগড়ে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত নদীভাঙন রোধ ও পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রতিমন্ত্রী

নলডাঙ্গায় হেরোইনসহ নারীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৪২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

4 drug dealers, including a woman, arrested with heroin in Naldanga

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় হেরোইনসহ নারীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় অভিযান চালিয়ে ৩৯০ পুরিয়া হেরোইনসহ নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার মাধনগর ইউনিয়নের পূর্ব মাধনগর (নওপাড়া) এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পূর্ব মাধনগর (নওপাড়া) এলাকার মো. আবু সাঈদের স্ত্রী মোছা. মোরশেদা খাতুন (৪৩), একই এলাকার মাহফুজ হোসেন (২০), আবু সাঈদের ছেলে মো. মোস্তফা কামাল (৩০) এবং একই এলাকার আব্দুল কাফির ছেলে মো. সুজন সরদার (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে এসআই সুব্রত কুমার, এসআই কাঞ্চন, এএসআই রুবেলসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযানের সময় পূর্ব মাধনগর এলাকা থেকে ৩৯০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা হেরোইনের মোট ওজন ৭ দশমিক ৮ গ্রাম। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, গ্রেপ্তার সবাই নলডাঙ্গা থানা এলাকার বাসিন্দা। উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিদের থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় হেরোইনসহ নারীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৪২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬