পঞ্চগড়ে ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত
- আপডেট সময় : ০৯:০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত
মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
‘সমবায় অর্থায়ন: অশান্ত বিশ্বের অবিচল আস্থা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ (কালব) পঞ্চগড় ক্লাস্টার প্রতিনিধি পরিষদের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে পঞ্চগড় সদর থানার সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান নুরে আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কালব ‘ক’ অঞ্চলের পরিচালক ও বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব রেজাউল করিম লিটন।
পঞ্চগড় ক্লাস্টার প্রতিনিধি পরিষদের সেক্রেটারি আতাউর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল, সদর উপজেলা সমবায় কর্মকর্তা রোকেয়া খাতুন এবং পঞ্চগড় ক্লাস্টার প্রতিনিধি পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা কালবের চেয়ারম্যান ফারুক আহম্মেদ।
এ সময় পঞ্চগড় ক্লাস্টার প্রতিনিধি পরিষদের সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



















