ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবি; দুই দিন পর বাবা-ছেলের মরদেহ উদ্ধার লালপুরে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির মৃত্যু, অপমৃত্যু মামলা রুজু লালপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণের অভিযোগ ঝিনাইগাতীতে ভাতিজার হামলায় চাচি নিহত, হত্যা মামলার প্রস্তুতি ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধ/র্ষ/ণ চেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও ছাত্রত্ব বাতিলের দাবিতে রাবিতে মানববন্ধন লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন লালপুরে ওয়ার্কশপ ও লেদ মেশিনের শব্দদূষণে অতিষ্ঠ ব্যবসায়ীরা, ইউএনওর কাছে অভিযোগ রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা, তৃণমূলে সংগঠন শক্তিশালী করার আহ্বান  লালপুরে পৃথক ঘটনায় দুই কিশোরী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আবেদন

রাজশাহী নার্সিং কলেজে হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

এম এম মামুন, রাজশাহীঃ
  • আপডেট সময় : ০৯:৫৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ২৬৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী নার্সিং কলেজে হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

রাজশাহী নার্সিং কলেজে হামলা, পাল্টা হামলা ও মারধোরের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে এ তদন্ত কমিটি গঠিত হয়। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

তদন্ত কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ আজাদুল হক আজাদ। সদস্য সচিব জরা হয়েছে সহকারী পরিচালক ডাঃ আবু তালেহ। এছাড়া সদস্য হিসেবে ডাঃ মনোয়ার তারিক সাবু, ডাঃ মোরশেদ জামান মিয়া এবং বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং এর ৩জন প্রতিনিধি রাখা হয়েছে ওই তদন্ত কমিটিতে।

এদিকে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে বিএসসি ইন নার্সিং এর শিক্ষার্থীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে হাসপাতালে কর্মরত নার্স ও স্টাফরা। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে নার্সরা দাবি করেন, গত মঙ্গলবার ১৩ মে রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং এর শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থী ও হাসপাতালের স্টাফদের উপর ন্যাক্কারজনক হামলা করে। মানববন্ধনকারীরা দ্রুত সময়ের মধ্যে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

এদিকে একই ঘটনাকে কেন্দ্র করে বুধবার ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থী ও হাসপাতালের স্টাফদের দায়ী করে দিনভর বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছে বিএসসি ইন নার্সিং এর শিক্ষার্থীরা।

উল্লেখ্য, বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থীদের ৪ দফা দাবির চলমান আন্দোলন নিয়ে মঙ্গলবার দুপুরে রাজশাহী নার্সিং কলেজের অডিটোরিয়ামে এক সভায় যান ডিপ্লোমা ইন নার্সিং ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজন স্টাফ। সেখানে বিএসসি ইন নার্সিং এর শিক্ষার্থীরা তাদের সাথে অশোভন আচরণ করেন। এর জেরে দুপক্ষের হামলা, পাল্টা হামলা ও মারধোরে ১০ জন আহত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী নার্সিং কলেজে হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০৯:৫৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫