ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ইজিবাইকের ধাক্কায় চা বিক্রেতার মৃত্যু শিবগঞ্জে বালুর নিচে পুঁ’তে রাখা নবজাতক কন্যাশিশু জীবিত উদ্ধার দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা পঞ্চগড়ে চিকিৎসাধীন গরু জবাই, চার মণ মাংস পুঁতে ফেলল প্রাণিসম্পদ বিভাগ পঞ্চগড়ে বিস্তীর্ণ বনানীজুড়ে কৃষকের সোনালি স্বপ্ন, আমনের বাম্পার ফলনের আশা গোদাগাড়ীতে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা ১ লাখ ৮ হাজার টাকা এক পাতা থেকে দুই গাছ, ছয় বছর পর একই রাতে ফুটল দুই নাইট কুইন বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে দগ্ধ শিশু শারিনের মৃত্যু আখ রোপণ ও সরবরাহের লক্ষ্যমাত্রা অর্জনে নাটোর সুগার মিলে মতবিনিময় সভা ২৫ বছর পর মাথা গোঁজার ঠাঁই পেলেন সালমা, পাশে দাঁড়াল ‘মানবিক পরিবার’

বাগাতিপাড়া থেকে গৃহবধূ “ঋতু” তিনদিন থেকে নিখোঁজ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:০১:১১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ২৪৮১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়া থেকে গৃহবধূ “ঋতু” তিনদিন থেকে নিখোঁজ

নাটোরের বাগাতিপাড়া থেকে মোছাঃ ঋতু খাতুন (২১) নামের এক গৃহবধূ তিন দিন ধরে নিখোঁজ হয়েছে। গত শনিবার (৩ মে) সকাল সাড়ে ৯টা থেকে তিনি নিখোঁজ হন। গৃহবধূ মোছাঃ ঋতু খাতুন উপজেলার পাঁকা ইউনিয়নের চক তকিনগর গ্রামের মোঃ আতিকুর রহমান মিলনের স্ত্রী ও নাটোর শহরের উত্তর বড়গাছা এলাকার মোঃ হানিফ আলী ও রেবেকা দম্পতির মেয়ে। এবিষয়ে বাগাতিপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ওই গৃহবধূর স্বামী মোঃ আতিকুর রহমান মিলন।

থানায় দায়েরকৃত ডায়েরি সূত্রে জানা যায়, গত শনিবার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে নিজের পরিধানের তৈরি কাপড় একটি শপিং ব্যগে ভড়ে বাড়ির কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এসময় তার স্বামী মিলন ও শশুড় মোঃ রবিউল আউয়াল ধান কাটতে জমিতে গিয়েছিলেন আর তার শাশুড়ি আম্বিয়া বেগম তাকে বাড়িতে একা রেখে তার স্বামী ও শশুরেরে জন্য ধানের জমিতে খাবার নিয়ে যান। পরে আম্বিয়া বেগম বাড়ি ফিরে ফিরে দেখেন তার পূত্রবধূ ঋতু বাড়িতে নেই এবং তার ব্যবহৃত বেশ কয়েকটি কাপড় ও মহিলাদের ব্যবহৃত পার্স (তার নিজস্ব) নেই। এরপর তিনি বাড়ির আশেপাশে খোঁজ করেন এবং মিলন ও রবিউল কে বিশটি জানান। এরপর তারা সকলে মিলে তাদের সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও ঋতুর কোনো সন্ধান না পেয়ে সোমবার (৫ মে) দুপুরে এবিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন।

ঋতুর স্বামী মিলন জানান, এক বছরের বেশি সময় হয়েছে তাদের বিয়ে হয়েছে। তাদের পরিবারে কোনো প্রকারের কলহ ছিলনা। কিন্তু এর আগেও সে এভাবে চলে গিয়েছিল। তখন গেলেও যাওয়ার পরপরই বাড়িতে জানিয়ে দিত সে বাবার বাড়ি গিয়েছে এবং কয়েকদিন পরে আবার একাই বাড়ি ফিরে আসতো। কিন্তু এবার তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছেনা।

কোনো সহৃয়বান ব্যক্তি যদি ঋতুর সন্ধান পান তাহলে নিম্ন লিখিত ঠিকানায় যোগাযোগের জন্য অনুরোধ করেছেন তার স্বামী। যোগাযোগের ঠিকানাঃ- মোঃ আতিকুর রহমান মিলন, পিতাঃ মোঃ রবিউল আউয়াল, মাতাঃ মোছাঃ আম্বিয়া বেগম, গ্রামঃ চক তকিনগর, উপজেলা+থানাঃ বাগাতিপাড়া, জেলাঃ নাটোর। মোবাইল নাম্বারঃ- ০১৩২১-০২৫৮৫১

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ মোস্তাফিজুর রহমান বলেন, মোছাঃ ঋতু খাতুন নামের এক গৃহবধূ নিখোঁজের ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

May 5, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়া থেকে গৃহবধূ “ঋতু” তিনদিন থেকে নিখোঁজ

আপডেট সময় : ০৩:০১:১১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫