ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল গোল্ডেন জিপিএ-৫ থেকে আজিজুল হক কলেজে রাহুল, স্বপ্ন ছুঁতে নতুন যাত্রা বাগাতিপাড়ায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নেপালের বড় চমক নাটোরে ৭ বছরের শিশুর আঙুল কা/টার অভিযোগ, পুলিশ সদস্য ও স্ত্রী গ্রেপ্তার সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার ও সরকারি সেবা নিয়ে সমন্বয় সভা রাজশাহীতে ২৪১ গ্রাম স্বর্ণের দুই বারসহ দুইজন আটক রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৫ ঝিনাইগাতীতে বিজিবির আটক ২১ গরু নিয়ে চাঞ্চল্য, ছিনিয়ে নেওয়ার অভিযোগ

চুয়াডাঙ্গায় মোবাইল ফোন কেড়ে নেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা করছে ছেলে

চ্যানেল এ নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৮:২৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ৩০৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গায় মোবাইল ফোন কেড়ে নেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা করছে ছেলে

চুয়াডাঙ্গায় মোবাইল ফোন কেড়ে নেওয়ায় বাবাকে ধারাল ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে রিফাত। শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদরের পলাশপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে থানা পুলিশ। নিহত বাবা শহরের পলাশপাড়ার মৃত কাজী নূর মোস্তফার ছেলে দোদুল হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দোদুল হোসেনের ছেলে রিফাত মোবাইল গেমে আসক্ত হওয়ায় দীর্ঘদিন ধরে ছেলেকে ফোন ব্যবহার করতে নিষেধ করতেন বাবা দোদুল। কিন্তু সে নিষেধ উপেক্ষা করে ফোন ব্যবহার করত সে। শনিবার বিকেলে রিফাতকে ফোন ব্যবহার করতে দেখে তার কাছ থেকে ফোন কেড়ে নেন দোদুল। এরই জের ধরে এদিন রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে নামাজরত বাবা দোদুল হোসেনকে ধারাল ছুরি দিয়ে কুপিয়ে জখম করে ছেলে। এসময় তার চিৎকারে পরিবারের অন্য সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অতিরিক্ত রক্তক্ষরণে দোদুল হসেনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তারেক হাসান।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছেলে রিফাতকে আটক করা হয় এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চুয়াডাঙ্গায় মোবাইল ফোন কেড়ে নেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা করছে ছেলে

আপডেট সময় : ০৮:২৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫