সংবাদ শিরোনাম ::
সাপাহারে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
- আপডেট সময় : ০২:৩০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ২৮৯ বার পড়া হয়েছে

সাপাহারে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
নওগাঁর সাপাহারে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আরিফুজ্জামান সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আ: আজিজ, আদাতলা ও খঞ্জনপুর বিজিবি, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, মাদক, চোরাচালান, বাল্য বিবাহ, ইভ টিজিং প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত



















