ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স পুঠিয়ায় হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখার উদ্বোধন ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন রাণীনগরে গণছিনতাই: দুইজন গ্রেপ্তার, হাসুয়া-মোবাইল-টাকা উদ্ধার রাণীনগরে ‘ভুয়া কাজী’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন, পাল্টা দাবি মোজাফ্ফরের নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সং:/র্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত শ্রীবরদীতে নি/খোঁজ যুবকের ম/রদেহ পুকুরে, সঙ্গী যুবক আটক

রাণীনগরে দুই বাড়িতে অগ্নিকান্ডে ১৪ লাখ টাকার ক্ষতি, দগ্ধ হয়ে মারা গেছে তিনটি গরু

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ২৪৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে দুই বাড়িতে অগ্নিকান্ডে ১৪ লাখ টাকার ক্ষতি, দগ্ধ হয়ে মারা গেছে তিনটি গরু

নওগাঁর রাণীনগরে দুইটি বাড়িতে পৃথক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডে নগদ টাকাসহ বাড়ি-ঘর ভস্মিভূত হয়েছে। দগ্ধ হয়ে মারা গেছে তিনটি গরু। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ত্রিমোহনী বাজারে হাসুমিয়া মন্ডলের বাড়িতে ও বুধবার দুপুরে পশ্চিম বালুভরা গ্রামে সোহরাব হোসেনের গোয়াল ঘরে ও বাড়িতে এ ঘটনা ঘটে। পৃথক অগ্নিকান্ডে প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ত্রিমোহনী বাজারে হাসুমিয়া মন্ডলের বাড়িতে আগুনের ঘটনায় রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী।

ত্রিমোহনী বাজারের হাসুমিয়ার বোন সাথী আক্তার জানান, গভীর রাতে হঠাৎ করে বাড়িতে আগুন জ্বলতে দেখেন তার মা। এরপর চিৎকার করলে লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে। পরে আগুনের গতি বেরে যাওয়ায় রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রন করে। ততক্ষণে বাড়িতে থাকা নগদ এক লাখ টাকা, টিভি, ফ্রিজ, চাল, ডাল, ধানসহ তিনটি কক্ষের সম্পন্ন আসবাবপত্র ও মালামাল পুরে ভস্মিভূত হয়ে যায়। সাথী আরও জানান, কিভাবে আগুন ধরেছে এটা আমরা কেউ বলতে পারছিনা। তবে কেউ শত্রুতা বসত: ধরেও দিতে পারে। আগুনে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার দেলোয়ার হোসেন বলেন, বুধবার দুপুর ১টার দিকে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে আবুল হোসেনের ছেলে সোহরাব হোসেনের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে দগ্ধ হয়ে মারা যায় তিনটি গরু। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এটি বিদ্যুতের সর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, রাতে ত্রিমোহনী বাজারে হাসুমিয়া মন্ডলের বাড়িতে আগুনে নগদ টাকাসহ তিনটি কক্ষের সম্পন্ন মালামাল ভস্মিভূত হয়ে গেছে। তবে ওই বাড়িতে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খবর পেয়ে রাতেই ত্রিমোহনী বাজারের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ক্ষতিয়ে দেখা হচ্ছে। তবে কেউ আগুন ধরে দিয়ে থাকতে পারে হাসুমিয়া এমনটি মৌখিকভাবে জানালেও লিখিত অভিযোগে আগুন লাগার বিষয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ করেনি। এছাড়া পশ্চিম বালুভরা গ্রামে আগুনের ঘটনা ক্ষতিয়ে দেখতে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে দুই বাড়িতে অগ্নিকান্ডে ১৪ লাখ টাকার ক্ষতি, দগ্ধ হয়ে মারা গেছে তিনটি গরু

আপডেট সময় : ০২:৩৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫