ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাগাতিপাড়ায় শ্রমিকদের খাবার বিতরণ ও আলোচনা সভা নেসকোর ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি, গ্রাহক হয়রানি বন্ধের আহ্বান রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোদাগাড়ীতে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাটোরে বিআরটিসি বাসের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত পঞ্চগড়ে সোলার প্যানেল ও কাচ শিল্পে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার প্রতিনিধি দল বাগাতিপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন মালের শেষ বিদায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় রাণীশংকৈলে নিষিদ্ধ কারেন্ট জালবিরোধী অভিযান জোরদার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধনঃ গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যার ওপর জোর দিলেন ভূমিমন্ত্রী

রাজশাহীতে সড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ২৩৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে সড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা প্রায় সাড়ে ৪ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে নগরীর তালাইমারী মোড় রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা রুয়েটের সামনের সড়ক দিয়ে কোন ধরনের যানবাহন চলাচল করতে দিচ্ছিলেন না। এর ফলে অসংখ্য মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। দুপুরের পর শিক্ষার্থীদের সাথে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উর্দ্ধতন কর্মকর্তারা গিয়ে কথা বলেন। এ সময় তারা দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্ত কার্যক্রম শেষ করে আসামিদের বিচারের মুখোমুখি করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এরপর সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে গত ১৬ ডিসেম্বর নগরের পদ্মা আবাসিক এলাকার হজের মোড়ে তুচ্ছ ঘটনার জের ধরে স্থানীয় কিছু ব্যক্তি দফায় দফায় রুয়েটের ছাত্রদের উপর হামলা চালান। এতে রুয়েটের ১৫ শিক্ষার্থী আহত হন। এছাড়া রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক সহযোগী অধ্যাপত ড. মো. আব্দুল্লাহ আল মামুনও আহত হন। এ নিয়ে পরদিন বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় চন্দ্রিমা থানায় রুয়েট প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। এরপর দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় রুয়েট।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ক্ষোভ প্রকাশ করে বলেন, আসামিদের শাস্তির আওতায় না এনে জামিন দেয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এই হামালার ঘটনায় আসামিদের শাস্তির আওতায় না আনা হলে পরবর্তীতে কোন অপ্রিতীকর ঘটনা ঘটলে তার দায় পুলিশ-প্রশাসনের। এরই মধ্যে শিক্ষার্থীরা খবর পান মামলার অন্য চার আসামিও আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন। এতেই শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

রুয়েটের ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, আসামিরা সবাই জামিন পেয়ে যাওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছিল। তারা সড়ক অবরোধ করে। পুলিশ আশ্বাস দিয়েছে, দ্রুত সময়ের মধ্যে মামলার অভিযোগপত্র দিয়ে আসামিদের বিচারের মুখোমুখি করা হবে। এ আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে সড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০২:০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪