ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য, সরকারি কম্পিউটার ব্যবহারের অভিযোগ চাঁদপুর বাজারে র/ক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন হোমিও চিকিৎসক, হাসপাতালে মৃ’ত্যু গুরুদাসপুরে স্ত্রীকে হ/ত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, শ্বশুর-শাশুড়ির ২ বছর কারাদণ্ড সাপাহারে আমবাগান থেকে গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু, জগদল গ্রামে শোকের ছায়া পবায় পুলিশ চিনতে না পারায় থানার সামনে মশাল মিছিল, পবায় ছাত্রদল নেতার বিক্ষোভ শ্রীবরদীতে ৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা

শিক্ষার্থীদের ওপর হামলা, ক্লাশ পরীক্ষা বর্জন করে রুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৬:৫৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ২৯৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার্থীদের ওপর হামলা, ক্লাশ পরীক্ষা বর্জন করে রুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জড়িতদের গ্রেফতারসহ ৫ দফা দাবিতে ক্লাশ পরীক্ষা বর্জন করে রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রুয়েট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে নগরীর ভদ্রা মোড়ে চৌরাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় আধাঘণ্টা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এর ফলে নগরীর ভদ্রা এলকায় যানজট তৈরি হয়।

আন্দোলনকারীদের ভাষ্য, সোমবার সন্ধ্যায় শহরের পদ্মা আবাসিক এলাকায় দোকানদারের সঙ্গে কথাকাটাকাটির জেরে স্থানীয়দের সাথে রুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হন।৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তারই প্রতিবাদে এই বিক্ষোভ। তাদের দাবি, হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির মুখোমুখি করতে হবে। নগরীর বিভিন্ন আবাসিক এলাকা ও মেসে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান করতে হবে।
শিক্ষার্থীরা জানান, সড়ক অবরোধ তুলে নিলেও আজকে সারাদিন তাদের ক্লাশ পরীক্ষা বর্জন কর্মসূচি থাকবে। রুয়েট প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে লাগাতার আন্দোলনে যাবো তারা।

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান জানান, রুয়েট প্রশাসন বাদি হয়ে মতিহার থানায় ৫ জন নাম উল্লেখ্য ও ৫০ জন অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ অভিযান চালিয়ে স্থানীয়দের মধ্যে ২ জনকে গ্রেপ্তার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষার্থীদের ওপর হামলা, ক্লাশ পরীক্ষা বর্জন করে রুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট সময় : ০৬:৫৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪