ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

বাগাতিপাড়ায় স্ত্রী ও তার প্রেমিককে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৩৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ১৫১৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় স্ত্রী ও তার প্রেমিককে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রী সেবা ও তার প্রেমিক আতাউর কে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জুয়েল রানা (২৭) নামের এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার পাকা ইউনিয়নের বড় চিথলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এদিন বিকেল ৫টায় লাশ উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ। মৃত জুয়েল ওই গ্রামের রহিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় মাস খানেক আগে জুয়েল একই উপজেলার চকগোয়াস এলাকার সেবা আক্তার কে বিয়ে করেন। তবে বিয়ের কয়েকদিন পরই তার স্ত্রী তাকে ছেড়ে তার প্রেমিকের কাছে চলে যায়। এতে জুয়েল নিজেকে সামলাতে না পেরে ঘটনার দিন সকালে ফেসবুকে তার স্ত্রী সেবা ও তার প্রেমিককে দায়ী করে স্ট্যাটাস দিয়ে ফসলে দেয়া কীটনাশক খেয়ে নিজ বাড়িতে ছটফট করতে থাকে। ফেসবুকে তার দেয়া স্ট্যাটাস এবং তার ছটফটানি দেখে পরিবারের লোকের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করলে সে বিষপানের কথা স্বীকার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে দ্রুত বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে সেখানে নেবার পথেই জুয়েল মারা যান। জুয়েল (ফেসবুক আইডির নাম মো. জাহিদ হাসান) তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন “আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে আতাউর আর আমার স্ত্রী সেবা এরা দুইজন কুকরের চেয়েও নিকৃষ্টমানের মানুষ হয়ে গেছে এরা আমাকে সুন্দর পৃথীবিতে বাচতে এদের কঠিন শাস্তি হোক এটায় আমার চাওয়া”।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ ময়না তদন্তের জন্য থানায় আনা আগামীকাল শনিবার (২৩ নভেম্বর) সকালে নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। আর এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

November 22, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় স্ত্রী ও তার প্রেমিককে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ০৩:৩৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪