ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

নলডাঙ্গায় ফেস্টুনে তারেক ও দুলুর ছবি কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন

নাটোর প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১২:৫১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ২৬২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় ফেস্টুনে তারেক ও দুলুর ছবি কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন

নাটোরের নলডাঙ্গা উপজেলার ছাতারভাগ বাজার এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছবি সম্বলিত ফেস্টুন কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতার ফেস্টুন কেটে ফেলার ঘটনায় রবিবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ছাতারভাগ বাজারে মানববন্ধনে অংশ নেন ছাতারভাগ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী।

ঘন্টাব্যাপী মানবন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, যুবদলের নেতা রাকিব হোসেন, ছাত্রদল নেতা জিয়াদ আলী, মুনছুর রহমান প্রমুখ। এসময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জনপ্রিয়তা কে ভয় পেয়ে ও আগামীতে ব্রহ্মপুর ইউনিয়ন বিএনপির বিশাল জনসভাকে বানচাল করতে ফ্যাসিস্ট আওয়ামীলীগের সন্ত্রাসীরা বিভিন্নভাবে যড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। জাতীয় নেতাদের ফেস্টুন থেকে ছবি কেটে ফেলা এ গুলো আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীদের কাজ বলে অভিযোগ করেন। তাদের বিরুদ্ধে আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির দাবী জানান।

জানা যায়, কিছুদিন আগে উপজেলার ছাতারভাগ বাজারের মোড়ে একটি বট গাছে ব্রহ্মপুর ইউনিয়ন ছাত্রদলের সৌজন্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছবি সম্বলিত ফেস্টুন টাঙ্গানো হয়। শনিবার রাতের কোন এক সময় ফেস্টুনটি কেটে ফেলে দুর্বৃত্তরা। রবিবার সকালে বিষয়টি সকলের নজরে পড়ে। পরে দুপুরে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করে স্থানীয়রা। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

November 17, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় ফেস্টুনে তারেক ও দুলুর ছবি কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ১২:৫১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪