ঢাকা ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত পাটবোঝাই ভটভোটির চাপায় নারী নিহত, চালক আটক মান্দায় বিএনপি প্রার্থী নাজুর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু নলডাঙ্গায় হলফনামার মাধ্যমে মেয়েকে ত্যাজ্য ঘোষণার দাবি বাবার নলডাঙ্গার হালতী বিলে ৭০টি চায়না রিং জাল ধ্বংস, শামুক অবমুক্ত পঞ্চগড়ে কমেছে গরম, তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ, জাল ও সরঞ্জাম ধ্বংস বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই

প্রতিকূল পরিস্থিতিতে সঠিকভাবে দায়িত্ব পালন করেছে আনসারা- উপদেষ্টা জাহাঙ্গীর আলম

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:১৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ২৬৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিকূল পরিস্থিতিতে সঠিকভাবে দায়িত্ব পালন করেছে আনসারা- উপদেষ্টা জাহাঙ্গীর আলম

রাজশাহীর পবা উপজেলার নওহাটায় ১৯ আনসার ব্যাটালিয়নের কর্মকর্তাদের দরবারে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে প্রতিকূল পরিস্থিতিতে পড়েছিল, আনসাররা সে সময় তাঁদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেছে।

রোববার (২০ অক্টোবর) সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, প্রতিকূল পরিস্থিতিতে আনসার সদস্যরা দূতাবাস বিমানবন্দর ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা-সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সে জন্য নিঃসন্দেহে তারা সাধুবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য।

জাহাঙ্গীর আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব সন্তোষজনক না হলেও উন্নতির দিকে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির অবকাশ রয়েছে। সেখানে আনসার বাহিনীরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। এ সময় বন্যার কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় সবজির দাম বেড়েছে বলেও উল্লেখ করেন উপদেষ্টা। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা নওহাটা ও খড়খড়ি বাজার পরিদর্শন করেন। সেখানে তিনি দ্রব্যমূল্যের খোঁজখবর নেন। বাজারে যাতে সিন্ডিকেট ও চাঁদাবাজি না থাকে, সে ব্যাপারে তিনি উপস্থিত ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শ দেন। পরে তিনি শহরের আমচত্বরের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আঞ্চলিক সার সংরক্ষণাগার পরিদর্শন করেন।

October 20, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রতিকূল পরিস্থিতিতে সঠিকভাবে দায়িত্ব পালন করেছে আনসারা- উপদেষ্টা জাহাঙ্গীর আলম

আপডেট সময় : ১২:১৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪