ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেধাতালিকায় প্রথম হয়েও নিয়োগপত্র পাননি ঢাবির সাবেক শিক্ষার্থী জুয়েল রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু বাগমারায় মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডোতে রাজশাহী দোজাংয়ের ১৫ পদক শিবগঞ্জ সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আটক ১ ভোলাহাটে ছেলের ছু/রিকাঘা/তে সৎ মা নিহত রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৯ বাগাতিপাড়ায় প্রাণিসম্পদ দপ্তরে জনবল সংকট, ব্যাহত সেবা আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে বাউয়েট শিক্ষার্থীর ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ পুরস্কার পুঠিয়ায় বিদ্যালয়ে তালা, প্রধান ফটকে বাঁশের বেড়া; দাতা সদস্যের বিরুদ্ধে অভিযোগ

রাজশাহীতে সড়কের পাশ থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:৩২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ২৬৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে সড়কের পাশ থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

রাজশাহীতে সড়কের পাশ থেকে আলম নামের এক বৃদ্ধ রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃদ্ধ ওই রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে মহানগরীর কাটাখালী বাজার সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কিন্তু ঘটনাস্থলে আলমের রিকশাটি পাওয়া যায়নি।

পুলিশ ও পরিবারের ধারণা, অটোরিকশাটি নেওয়ার জন্যই আলমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রাজশাহী মহানগরীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, আলমের মরদেহের সুরতহাল করার সময় তার গলা ও বুকে ধারালো অস্ত্রের জখম পাওয়া গেছে। সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত জব্দ করেছেন। এদিকে কাটাখালী থানার ফেসবুক পেজে নিহত ব্যক্তির ছবি প্রকাশের পর পরিবারের সন্ধান পায় পুলিশ।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে সড়কের পাশ থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:৩২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪