ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে শি’শুকে দুধ খাওয়ানোর সময় নারীকে কু/পিয়ে হ/ত্যা, যুবক আটক লালপুরে পানিবন্দি মানুষের পাশে প্রতিমন্ত্রী পুতুল, ৪০০ পরিবার পেল ত্রাণ বাঘায় হাঁ’সুয়ার কো/পে গৃহবধূ জুসি খাতুন নিহত, স্বামী পলাতক পঞ্চগড়ে শব্দ দূষণ থেকে শিশুদের রক্ষায় সচেতনতামূলক আলোচনা সভা পঞ্চগড়ে সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা ও সরকারি সেবা নিয়ে মতবিনিময় তিন বছর ধরে শরীরের এক পাশ অবশ, এখনো মেলেনি প্রতিবন্ধী ভাতার কার্ড ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড রাজশাহীতে অনুমোদন ছাড়া জার পানি উৎপাদন, জরিমানা

বাগাতিপাড়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ৩ প্রতিষ্ঠানের জরিমানা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:০৮:১২ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ৪৭৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ৩ প্রতিষ্ঠানের জরিমানা

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহীর যৌথ উদ্দ্যেগে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানের ১৩ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার তমালতলা ও বিহারকোল বাজারের মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বিএসটিআই থেকে মান যাচাই ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারেরে বিপ্লব বেকারির ১০ হাজার এবং বৈধ ভেরিফিকেশ সনদ ছাড়া লিটার মেজার্স ব্যবহার করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী একই বাজারের মেসার্স ভাই ভাই অয়েল সেন্টারের ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ডিজিটাল স্কেলের (১২০০ কেজি) ভেরিফিকেশন সনদের মেয়াদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী একই উপজেলার বিহারকোল বাজারের পার্থ এন্টারপ্রাইজের ২ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। জনস্বার্থে রাজশাহীর বিএসটিআইয়ের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে মোবাইল কোর্ট সূত্রে জানানো হয়।

যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল, নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুরাইয়া মমতাজ, বিএসটিআই রাজশাহীর ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন। এ সময় বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল হক সহ সঙ্গীয় ফোর্স ছিলেন। এছাড়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, বিএসটিআই রাজশাহীর পরিদর্শক (মেট্রোলজি) কামরুল হাসান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ৩ প্রতিষ্ঠানের জরিমানা

আপডেট সময় : ০৫:০৮:১২ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪