সংবাদ শিরোনাম ::
রাজশাহী-৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ ঢাকায় গ্রেপ্তার
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
- আপডেট সময় : ০৪:১৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ৩৭৯ বার পড়া হয়েছে

রাজশাহী-৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ ঢাকায় গ্রেপ্তার
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তারর করা হয়। র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, গত ৫ আগস্ট রাজশাহী বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় রাজশাহী-৪ বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।

October 2, 2024
রাজশাহী-৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ ঢাকায় গ্রেপ্তার
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com






















