ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ৫৪৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেরাজ মণ্ডল (১৯) এক যুবক নিহত হয়েছে। মর্মান্তিক এ দূর্ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মেরাজ মণ্ডল শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা মহল্লার বরকত মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পৌর সদরের পাড়কোলা বাজারের সামনে পাবনাগামী একটি ট্রাকের সাথে একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুত গতির ট্রাকের সাথে অটোরিকশার ধাক্কা লেগে যাত্রিবাহী অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রিক্সায় থাকা মেরাজ মন্ডল (১৯) নামের অটোরিকশার যাত্রী নিহত হয় । এসময় চালকসহ ৩ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহজাদপুর থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুজ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

আপডেট সময় : ০৭:৫৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪