ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

লাশের অপেক্ষায় পদ্মা নদীর পাড়ে স্বজনরা

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৩৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ৩৩৩ বার পড়া হয়েছে

collected picture

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লাশের অপেক্ষায় পদ্মা নদীর পাড়ে স্বজনরা

রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চর মাঝারদিয়াড়ে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চার শ্রমিকের সন্ধান মেলেনি। তাদের খোঁজ না পেলেও উদ্ধার অভিযান শেষ করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। লাশের জন্য পদ্মা নদীর পাড়ে অপেক্ষা করছেন স্বজনরা। রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় রাজশাহী শহরের ওপারে চর মাজারদিয়াড় এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় থাকা ১৬ জন শ্রমিকের মধ্যে ১২ শ্রমিক সাঁতরে পাড়ে গেলেও নিখোঁজ ছিলেন চারজন। রাতেই রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই এলাকায় গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। আজ সোমবার বেলা ১১ টার পর উদ্ধার অভিযান শেষ৷ করেন।

স্বজনরা জানান, ‘কি বলব বাবা কিছু বলার নাই। একই পরিবারের তিনজন মারা গেছে। নদীতে সারারাত খোঁজাখুঁজি করেছে, কিন্তু পাইনি। যারা নদীতে ডুবে নিখোঁজ হয়েছে তারা বেঁচে থাকতে এতোক্ষণ পাওয়া যেত। কিন্তু একজনকেও পাইনি। লাশগুলো পেলেও মনে সান্ত্বনা পেতাম।’ এভাবে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন পদ্মা নদীতে নিখোঁজ রাজুর নানী আশরাফুন বেগম ( ৭০)। আশরাফুন বেগম সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী নগরীর গুড়িপাড়ার চর মাজারদিয়াড় ঘাটে এভাবে কথাগুলো বলছিলেন। তিনি বলেন, তারা জমিতে টমেটো লাগিয়ে বাসায় ফিরছিল। এ সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এরপরে তারা সাঁতরে দুইজন পাড়ে উঠেছে , চারজন উঠতে পারেনি। নদীতে উদ্ধার করতে যাওয়া আরেক জামাই খরব দিচ্ছে কাউকে পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিরা হলেন, চর মাজারদিয়াড় এলাকার এনামুলের ছেলে রাজুু (২১), এন্তাজুলের ছেলে সবুজ (২১), খলিলের ছেলে মোহাম্মদ আলী (৩০) ও কালামের ছেলে ফারুক (১৮)।

জানা গেছে, রাজু ও সবুজ চাচাতো ভাই। মোহম্মদ আলী রাজুর দুলাভাই। রাজুর প্রতিবেশি ভাই হয় ফারুক। রাজুর সন্তান হয়েছে তিন মাস আগে। সবুজ বিবাহিত তবে তার সন্তান নেই। মোহাম্মদ আলীর এক ছেলের বয়স ১২ বছর ও মেয়ের বসয় ১০ বছর। ফারুকের বাবা কৃষিকাজ করেন।
নিখোঁজের স্বজন মোসা. টকেনা বেগম বলেন, রাত-দিন সব সময় পানির নিচে অন্ধকার। আর নদীর পানি ঘোলা। একহাত দূরে কিছু দেখা যায় না। দিন হলে ওতটা সমস্যা হতো না। আর ভরা নদীতে মানুষ পানিতে নেমে খুঁজতেও ভয় পাই। যদি তারা জীবিত থাকত তাহলে এতোক্ষণ পাওয়া যেত। ধরে নিতে হবে তারা আর বেঁচে নেই। নৌকাডুবির ঘটনা ঘটা চার মাজারদিয়াড় এলাকায় থাকা নিখোঁজ সবুজের দুলাভাই মো. মেজর বলেন, আমরা সারারাত খুঁজেছি। চারজনের একজনকেও পাওয়া যায়নি। সকালে ফায়ার সার্ভিসের লোকজনরা এসেছে। তাদের ডুবুরিরা খোঁজাখুঁজি করছে। রাজশাহী সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লতিফুর বারি বলেন, তাদের ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ করছে। এখনও কাউকে পাওয়া যায়নি। অভিযান চলমান রয়েছে।

এ বিষয়ে পবা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধারের কাজ করছে। এখন পর্যন্ত কাউকে পাওয়া যায়নি।

রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক একেএম মুর্শেদ জানান, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা যাচ্ছে না। আপাতত অভিযান আর চালানো হবে না।

September 2, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লাশের অপেক্ষায় পদ্মা নদীর পাড়ে স্বজনরা

আপডেট সময় : ১২:৩৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪